নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীর উপর প্রায় ১,শ ফুটের একটি বেইলী ব্রীজের অভাবে বর্ষা মৌসুমে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী কে ৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। দীর্ঘদিনেও ব্রীজটি না হওয়ায় এ দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। শুস্ক মৌসুমে নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো থাকলেও বর্ষা মৌসুমে সেটি পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তির যেন তাদের অন্ত নেই। তখন তাদের জীবনের ঝুঁকি ...
ব্রেকিং নিউজ
জবি কেন্দ্রীয় লাইব্রেরিতে চরম বই সংকট
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে চরম বই সংকটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্যমতে আরেকটি ভয়ঙ্কর কথা হলো বিগত ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত পাঁচ বছরে লাইব্রেরি বই কিনেছে মাত্র ৯৯৫ টি! এর সাথে যুক্ত হয়েছে গরমে ভোগান্তি। যদিও কর্মকর্তাদের রুমে এসি আছে কিন্তু রিডিং রুমগুলোতে এসি না থাকায় পাঠরত শিক্ষার্থীরা রয়েছে চরম ভোগান্তিতে। চলমান ফ্যানগুলো চলছে ...
বেসরকারি খাতে বৈদেশিক ঋণের পরিমাণ ৬১৬ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ বছরে বেসরকারি খাতে স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণ ব্যাপকভাবে বাড়ছে। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে এ ধরণের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৬ কোটি ডলার। যা আগামী দিনে বাংলাদেশের বৈদেশিক লেনদেনে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ অব শর্ট টার্ম ...
চীনে ভয়াবহ বন্যায় শতাধিক মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: অতিবৃষ্টির কারণে চীনের দক্ষিণ-পূর্ব অঞ্চল সৃষ্ট বন্যায় বিপর্যস্ত । দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চেয়ে চীনের বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জানা গেছে এ বছরের বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জুন থেকে এখন পর্যন্ত দেড় কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছে । দেশটির জিয়াংসি প্রদেশে এ পর্যন্ত ৪৩ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে ৷ প্রতিবেশী হুনান প্রদেশে ৫৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত ...
ফরিদপুরে শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল পাষণ্ড বাবা
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে মাত্র ৩৫ টাকার জন্য হীরা (১০) নামে এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা। পুলিশ অভিযুক্তকে হারুন শেখকে আটক করেছে। বৃহস্পতিবার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া দক্ষিনপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বাবার পকেট থেকে ৩৫ টাকা নেয়ার অপরাধে হীরাকে প্রথমে ঝাড়ু ও পরে লাঠি দিয়ে পিটায় হারুন। এসময় হীরা জ্ঞান হারিয়ে ...
রাসিক মেয়রের সভায় মারামারি, আহত ৬জন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মতবিনিময় সভায় কাউন্সিলর ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারী কাউন্সিলরসহ ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে এ ঘটনা ঘটে। এ নিয়ে নগর ভবনে চরম উত্তেজনা বিরাজ করছে। ১১ দফা দাবি নিয়ে স্থগিতকৃত আন্দোলন সম্পর্কে মন্তব্য করা নিয়ে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কাউন্সিলরের উপস্থিতিতে এ সংঘর্ষের ...
ট্রাক ও সিএনজি সংর্ঘষে ২ নারী নিহত
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজি সংর্ঘষে দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বেতমারী তলাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টায় বেতমারী তলাতলা মোড়ে মেলান্দহের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইসলামপুরগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রুমা ও হাসপাতালে নেওয়ার পথে স্বপ্না মারা যায়। ...
গুলশান হামলার পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে রেশকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের একটি দল। গ্রেপ্তার রাশেদকে গুলশান হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) ...
রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
শাহ আলম,রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃকামরুজ্জামান (৩৫)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের উন্নয়ন বোর্ডের ভবন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,কয়েক জন শ্রমিক ওই বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝুলন্ত ৩৩ হাজার ভল্টের ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ...
উখিয়ায় বিজিবির অভিযানে ১১ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবির সদস্যরা যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থেকে চট্টগ্রামগামী এসআলম গাড়ি (যার নং- ঢাকামেট্টো-ব-১১-০৫০৮) বাসটি তল্লাশী চালিয়ে উপরোক্ত পরিমাণ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর