নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প প্রতিষ্ঠানে (গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানে) ব্যবহৃত রেজিস্ট্রারবিহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আদালতের লিখিত ...
ব্রেকিং নিউজ
ঘুষের টাকাসহ প্রধান প্রকৌশলী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।তিনি বলেন, বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়। ঘুষ গ্রহণের ঘটনায় ...
পুলিশ সার্জেন্টকে মারধরে জবির ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে হামলার শিকার সার্জেন্ট কাওসার হামিদ বাদী হয়ে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে যা বলা হয়- ‘আমি (সার্জেন্ট কাওসার হামিদ) ১৭ জুলাই সোমবার বেলা ২টা থেকে ...
প্রাথমিক সমাপনী শুরু ১৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর ...
লিবিয়ায় এবার মাইন বিস্ফোরণ নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে ভূমি মাইন বিস্ফোরণে সেনাবাহিনীর অন্তত ৪৩ জন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। লিবিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আল আওয়ামি সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। লিবিয়ার বার্তা সংস্থা লানা-কে তিনি জানান ,সেনা নিহতের পাশাপাশি গত ১০ দিনে বেনগাজিতে মাইন বিস্ফোরণে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের পেতে রাখা ...
‘ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা’ স্থগিতের দাবি
নিজস্ব প্রতিবেদক: যাচাই-বাছাই কমিটির মাধ্যমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানো ৯০ হাজার মুক্তিযোদ্ধার তালিকা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ নামের একটি নামস্বর্বস্ব সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে সংগঠনটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘ভাতাপ্রাপ্ত প্রকৃত মুক্তিযোদ্ধা ও অনলাইনে আবেদন করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যাছাই-বাছাই কমিটি অর্থ ও দুর্নীতির মাধ্যমে ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা জামুকায় ...
ইসির রোডম্যাপ আ’লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ইসির রোডম্যাপ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ‘বিএনপির ভিশন-২০৩০ নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আগামী নির্বাচনের জন্য ইসি যে রোডম্যাপ প্রকাশ করেছে এটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা। ফখরুল আরো বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। ...
বিএনপি নেতা ফারুকের মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বসির উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর। ২০১৫ ...
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ পুলিশ কারাগারে
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী সোমবার রাতে এ তথ্য ...
সাগরে নিম্নচাপ, ৩নং সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য সমুদ্রবন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এক সামুদ্রিক সতর্কবার্তায় একথা বলা হয়েছে। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় (১৯.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর