১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

ব্রেকিং নিউজ

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১টায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সমস্য ও শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসময় মির্জা ফখরুল ইসির রোডম্যাপ, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারের মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখবেন।

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোররাত প্রায় ৪টার দিকে মহানগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট সংলগ্ন মাঠে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি, ২টি রামদা ও ১টি শাবল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত দৌলতপুর এলকার আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে। গুলিবিদ্ধ দেলোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ...

সিপিএলে পাঁচ ম্যাচ খেলবেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক আগামী ২৭ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন মেহেদী হাসান মিরাজ। একদিন পর একই গন্তব্যের বিমান ধরবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মিরাজ ও সাকিবকে অনাপত্তিপত্র দেওয়ার অনুমতি দিয়েছেন। দুই-একদিনের মধ্যে মিরাজ হাতে পেয়ে যাবেন অনাপত্তিপত্র। সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন। সেদিন মিরপুরে তাকে থাকতে নির্দেশ দেওয়া ...

আশুলিয়ার চার ‘জঙ্গি’ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে আত্মসমর্পণকারী চার ‘জঙ্গি’ সদস্যকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুস তাসনিন প্রত্যেকের বিরুদ্ধে চারদিন করে রিমান্ড মঞ্জুর ...

সিলেটে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানিবাজারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে খালেদ আহমদ লিটু (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে। সিলেটের ...

চীনে বন্যায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী জিলিনে বন্যায় ১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আরো ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জিলিন প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বর্ষণ হয়েছে। এতে প্রদেশের অধিকাংশ অংশই পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে সোমবার নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ কার্যালয় জানায়, জিলিন নগরীতে ভয়াবহ বন্যা হয়েছে। এতে এক লাখ ১০ ...

চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সব কর্মকর্তা-কর্মচারির শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ এই আদেশ দেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারিদের অফিস করতে হবে। ...

আ’লীগ পালাবার পথ পাবে না : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আগামীতে সুষ্ঠু নির্বাচন না দিলে আওয়ামী লীগের পালাবার পথ পাবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সেমিনারে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির ভিশন- ২০৩০ ‘নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকারের পালাবার একমাত্র সুযোগ সকল ...

খুলনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: খুলনার রেলওয়ে এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এছাড়া নগরীর নূরনগর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ আরেকজন আহত হন। সোমবার ভোররাতে বন্দুকযুদ্ধে এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, গুড্ডু বাবু ও মো. আল মাহমুদ। আহত ব্যক্তি হলেন ইয়াসিন আরাফাত। পুলিশের দাবি, তিন জনই সন্ত্রাসী। খুলনা থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসী গুড্ডু বাবুকে নিয়ে তার সহযোগিদের গ্রেফতার এবং ...

ভিয়েতনাম থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার সকালে ২৭ হাজার মেট্রিকটন চাল নিয়ে ‘এমভি প্যাক্স’ নামের জাহাজ বহির্নোঙরে পৌঁছায়। এর আগে গত বৃহস্পতিবার ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিকটন চাল নিয়ে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিয়েতনাম ...