১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:১১

নির্বাচননের জন্য আ’লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদীর ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নির্বাচনের জন্য সরকারি দল তাদের জনশক্তির হাতে অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে এখন তারা নিজেরাই মারামারি করছে। আর যারা মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয় না তাদের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
তিনি বলেন, ছাত্রদল নেতা নাহিদকে কারা তুলে নিয়েছে এটা জনগণ বুঝে। কারা এসবের সঙ্গে জড়িত মানুষ জানে। যারা এসব কাজ করে তারা কী করে সুষ্ঠু নির্বাচন করতে পারে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে জনগণ সেই নির্বাচন মানবে না।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১:১১ অপরাহ্ণ