নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজাকস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) কাজাকস্তানের আস্তানার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। জানা গেছে, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে ...
ব্রেকিং নিউজ
বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তারা হলেন- উপজেলার শিমুলবাড়ি গ্রামের অফ্ফার মণ্ডলের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুখু মিয়া, নাটাবাড়ি গ্রামের বেলার হোসেনের ছেলে যৌতুক মামলার আসামি মিঠু মিয়া, উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লালন মণ্ডল, পাবনার ভাঙ্গুড়া ...
রোহিঙ্গাদের সাহায্যে ঢাকা আসছেন তুরস্কের ফার্স্ট লেডি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের স্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বুধবার দেশটির উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু এ কথা জানিয়েছেন। তুর্কি ফার্স্ট লেডি বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর এএইচএম মাহমুদ ...
ফারুক হত্যায় এমপি রানাসহ ১৪ জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগের এমপি আমানুর রহমান খান রানা, তার ৩ ভাইসহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিয়া আজ বুধবার এ মামরার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৮ অক্টোবর দিন ধার্য করে দিয়েছেন। আজ সকালে সাংসদকে কাশিমপুর কারাগার থেকে ...
এসকে সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার ওয়াহহাব মিঞার
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞাকে। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি ওয়াহহাব মিঞাকে এই দায়িত্ব প্রদান করেছেন। প্রধান বিচারপতি এসকে সিনহা আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ হতে পুনরায় ...
চট্টগ্রামে অস্ত্র মামলার আসামির ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা একটি অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২২ জুলাই মোরশেদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা ...
ফের বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আবারও বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ পয়সা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। নতুন করে এই দাম কার্যকর হলে মোট দামের ওপর পাঁচ শতাংশ হারে বাড়বে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ...
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে একঘণ্টার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলায় এক দলীয় অনুষ্ঠান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘রোহিঙ্গাদের ওপর ...
তৃতীয় দিনের খেলা শেষ: অস্ট্রেলিয়া ৩৭৭/৯
ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যায়। এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২ উইকেট হারিয়ে ২২৫ রান করা অস্ট্রেলিয়া আজ আরো ৭টি উইকেট হারিয়েছে। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। বাংলাদেশের চেয়ে তারা ৭২ রানে এগিয়ে রয়েছে। প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে টেস্ট মেজাজেই এগোচ্ছেন অস্ট্রেলিয়ার দুই বাটসম্যান ওয়ার্নার ও হ্যান্ডসকম্ব। ...
টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ডুবাইল এলাকায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মা সাইমা আক্তার (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৩) ও ছেলে তানভীর আহম্মেদ (৭)। নিহতদের বাড়ি দেলদুয়ারের নাল্লাপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন বলেন, দুই সন্তানকে নিয়ে উপজেলার ডুবাইল এলাকায় হেঁটে রাস্তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর