৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

চট্টগ্রামে অস্ত্র মামলার আসামির ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মোরশেদুল আলমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফেরদৌস আরা একটি অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২২ জুলাই মোরশেদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। একই বছর মামলার চার্জশীট প্রদান করা হয়। ২০১৪ সালে ১৩ মার্চ অভিযোগ গঠন করা হয়। আট জনের সাক্ষ্য শেষে এ রায় প্রদান করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ