১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৩

ব্রেকিং নিউজ

বাংলাদেশ-ভিয়েতনামের আলোচনা বাণিজ্য বাড়াতে

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্পসারণ করতে আলোচনা করেছে ভিয়েতনাম। বুধবার ভিয়েতনাম দূতাবাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। বৈঠকে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও তারা দু’দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ...

মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বেআইনি : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: স্কুল শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে তুমুল সমালোচিত চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিনের বিষয়ে হাইকোর্ট বলেছেন, আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে, শিশু আদালতের বিচারক বেআইনিভাবে ওই চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেন, ১৭ ধারায় বলা হয়েছে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকিলে, যে কোনো আইনের অধীনেই হউক না ...

আড়াই লাখ রোহিঙ্গার আশ্রয়ে দেড় হাজার একর জমি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আসা আড়াই লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালিতে বনবিভাগের প্রায় দেড় হাজার একর জায়গা সাহায্য সংস্থাগুলোকে বরাদ্দ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে অস্থায়ী ভিত্তিতে এ আশ্রয় কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও এর পরিচালনার ...

বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রয়েছে বাংলাদেশ। স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ৪৩/৫। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০। বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। ...

ঢাবির প্রক্টর ও ১০ হলের প্রাধ্যক্ষ অব্যাহতি’ চাইলেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আখতারুজ্জামানকে নিয়োগের পর প্রক্টর ও ১০টি হলের প্রাধ্যক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাদের মধ্যে নীল দলের সাবেক আহবায়ক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীনও রয়েছেন। ০৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করার পর রাতেই বিদায়ী উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র ...

শুরুতেই সাজঘরে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ১১/১। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০। বাংলাদেশ ...

ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ক্যারিবীয় দ্বীপে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ক্যারিবীয় দ্বীপে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ক্যাটাগরি ফাইভ মাত্রার এই ভয়াবহ ঘূর্ণিঝড়। বারবুডা এবং এন্টিগুয়া দ্বীপে প্রথম আঘাত হানে ইরমা। তারপর সেইন্ট মার্টিন, সেইন্ট বার্টস, পুয়ের্তো রিকো, হাইতি, ডমিনিকান রিপাবলিক এবং কিউবা হয়ে এখন তা এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে। ফরাসীদের কাছে অবকাশ ...

শুক্রবার সারাদেশে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর বিজভী বলেছেন, রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে শুক্রবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর সহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। গতকাল বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে ...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় রিমন ও তার খালাতো বোন সাদিয়া আহমেদ শারিন নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। রিমনের বাবা মো. মহাসিন মিয়া ও শারিনের বাবা সামছুদ্দিন আহমেদ। তারা পরিবারের সঙ্গে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। রিমন ও শারিন ঢাকার পৃথক দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে তাদের ...

আজ ঢাকায় আসছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক সহিংসতার ‍মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে বৃহস্পতিবার সকালে তিনি টেকনাফের উদ্দেশে রওনা দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ ...