আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ‘গণতন্ত্রকামী’ নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিতে শুরু হওয়া অনলাইন পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনে সু চির নির্লিপ্ততা ও তার সরকারের রোহিঙ্গা বিদ্বেষের পরিপ্রেক্ষিতে এ অনলাইন পিটিশন শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টা পর্যন্ত চেঞ্জ ডট ওআরজি নামে একটি ...
ব্রেকিং নিউজ
সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় মন্দির ভাংচুর
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এসময় ছাত্রলীগের হামলায় মন্দির কমিটির সভাপতিসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল ঘোষ, পলাশ ঘোষ, বাবু লাল ঘোষ, কালিপদ ঘোষ, সুমন ঘোষ ও সুকুমার ঘোষ। এ ঘটনায় পুলিশ শাহরিয়ার ও চঞ্চল নামের দুই যবুককে আটক করেছে। বুধবার গভীর রাতে আশাশুনি উপজেলার ...
পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স ইউনিট নিয়ে নতুন যাত্রায় দুদক
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) আজ থেকে পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।কমিশনের আর্মড ইউনিটের সদস্য হিসেবে পুলিশের ২০ জন সশস্ত্র সদস্য আজ দুদকে যোগদান করেছেন। রাজধানীর সেগুনবাগিচা কমিশনের প্রধান কার্যালয়ের সামনে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী নবনিযুক্ত পুলিশ সদস্যদের স্বাগত জানান। এ সময় মোহাম্মদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, দুদকের সশস্ত্র ইউনিট গঠনের ফলে আজ থেকে ...
টেস্ট র্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র্যাংকিং-এর পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশের। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং। ১০০ রেটিং ও র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো ...
জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে ফুলজোড় গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস ছোবহান ও রাশেদুর ইসলাম নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মাদারগঞ্জ ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার ফুলজোড় গ্রামের আলমাস সরকারের সাথে ইউপি সদস্য জহুরুর প্রমাণিকের স্কুর ম্যানেজিং কমিটি এবং গত ইউপি ...
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানপত্নীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীরর দৈনিক কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলুও এ সময় উপস্থিত থাকবেন। মিয়ানমার থেকে গণহত্যার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে ...
চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের ...
সাগরে আরো ৬ রোহিঙ্গার লাশ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের নাফ নদীতে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ আরো ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দু’জন ও নোয়াখালীপাড়া থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। মিয়ানমারের রাখাইনে চলমান হত্যা-নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবিতে তারা মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন নৌকাডুবির ঘটনায় মোট ৭১ ...
বিচারকদের সঙ্গে যেন আইনজীবীদের ভুল বুঝাবুঝি না হয়: এস কে সিনহা
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারকদের সাথে যেন আইনজীবীদের ভুল বুঝাবুঝি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের আইনকে আরো আধুনিকায়ন করতে হবে। আমাদের লেখাপড়া করতে হবে। মেধাবীরা আইন পেশায় আসতে হবে। তিনি বাংলাদেশ ব্যাংকের সার্ভার ক্রাইমের ঘটনা উল্লেখ করে বলেন, সার্ভার সম্পর্কে আমরা অনেক পেছনে আছি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে ১নং ...
বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: অ্যালিস
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্যএশিয়া ভিত্তিক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যালিস ওয়েলস কংগ্রেসনাল কমিটিকে এক লিখিত বক্তব্যে এমনটা জানান। অ্যালিস বলেন, ২০১৮ সালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এখানে যেন সবাই অংশগ্রহণ করতে পারে এবং গণতান্ত্রিক চর্চা থাকে। বৃহস্পতিবার মেইন্টেইনিং ইউএস ইনফ্লুয়েন্স ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর