শিল্প–সাহিত্য ডেস্ক: বাংলা নর্ববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু-কিশোরদের তিনটি বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৩ ও ৪ মে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে দেশাত্ববোধক ছড়াগান, একই বিষয়ে নৃত্য ও ছবি আঁকা। ছড়াগানে দেশের প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী ৮ জন শিশু চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। চূড়ান্ত প্রতিযোগিতা হবে ৪ মে ঢাকায় শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে। অন্যদিকে নৃত্য প্রতিযোগিতা হবে ...
box
খুলনায় জোড়া খুনের মামলায় ৬ জনের যাবজ্জীবন
খুলনা প্রতিবেদক: খুলনা জেলার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের আনসার আলী ফকির ও আজাদ মুন্সী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপরজন পলাতক। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর ...
বিকাশের শেয়ার কিনছে আলিবাবা
নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনছে চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপ। বৃহস্পতিবার বিকালে ঢাকা র্যাডিসন হোটেলে একটি চুক্তি সই অনুষ্ঠান শেষে বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান। সেলিম বলেন, বিকাশের শেয়ারের ৫১ শতাংশ ব্র্যাক ব্যাংকেরই থাকছে। বাকি ৪৯ শতাংশ শেয়ার মালিকদের মধ্যে মানি ইন মোশন ...
চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ অস্ট্রেলিয়ায় ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে পূর্ব নির্ধারিত সূচিতেই। পরবর্তী বছরও হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে দুই বছর পরপর হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জগমোহন ডালমিয়ার হাতে চালু চ্যাম্পিয়নস ট্রফিকে বাঁচিয়ে ...
সরকারি জমিতে অবৈধ বিনোদনকেন্দ্র: ৩ ব্যবসায়িকে দুদকে তলব
গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে সরকারি জায়গা-জমি দখল করে রিসোর্ট ও বাগান বাড়ি করার অভিযোগে তিন ব্যবসায়িকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে পাঠানো নোটিশে আগামী ৭ মে ওই তিন ব্যবসায়িকে কমিশনে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য জানিয়েছেন। দুদকের উপ-পরিচালক মো. আহমার উজ্জামানের ...
আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: বান্দরবান ও রাজশাহীতে আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ও শাহ মাখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বেসরকরি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০১ এ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র জানায়, নতুন করে অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়টি বান্দরবান সদরে স্থাপন করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে ...
ইডেনের ছাত্রীকে এসিড ছোড়ার মামলায় একজনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইডেন কলেজের ছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ওই ছাত্রীকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া আসামির নাম মনির হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ...
ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তঃসত্ত্বাসহ নিহত ৩
রংপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জের পাগলাপীর এলাকায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে অন্তঃসত্ত্বাসহ ৩ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর ...
মেধা সম্পদের সুরক্ষায় জাতীয় মেধাসম্পদ নীতি চূড়ান্ত হচ্ছে : শিল্পমন্ত্রী
অনলাইন ডেস্ক: মেধাসম্পদ সৃষ্টি ও সুরক্ষায় শিগগিরই জাতীয় মেধাসম্পদ নীতি চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় মেধাসম্পদ নীতির খসড়া তৈরি করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে। এ নীতিতে সৃজনশীল উদ্ভাবনে নারীদের অংশগ্রহণ ও সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানোর বিষয়টি অধিক গুরুত্ব পাবে। ...
ইন্দোনেশিয়ায় তেলকূপে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২১
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় তেলকূপ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বুধবার ভোরের এই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১০ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় আরো ১১ জন মারা যান। সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুন উপরে প্রায় ৭০ মিটার পর্যন্ত পৌঁছে যায়। আগুনের শিখা ঘরবাড়ি ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর