১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪২

box

দুই সিটির নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক: খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সভায় উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ...

মা-ছেলেকে গলা কেটে হত্যার প্রতিবেদন দাখিল ৪ জুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন করে এ দিন ধার্য করেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান ...

গাজী রাকায়েতের মামলার প্রতিবেদন দাখিল ৪ জুন

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েতের ফেসবুক আইডির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম ৪ জুন নতুন দিন ধার্য করেন। ...

রাখাইন পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল। সোমবার দলটির সেখানে যাওয়ার কথা বলে নিশ্চিত করেছেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার দাবি করেছিলো এখন উপযুক্ত সময় না। জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করলেও কার্যত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার শুরু করেনি তারা। চুক্তির পরও রাখাইনে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বুলডোজারে নিশ্চিহ্ন ...

গুলশানে মা-মেয়ে হত্যার প্রতিবেদন দাখিল ৪ জুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন। উল্লেখ্য, রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় বহুতল ভবনের ফ্ল্যাটে খুন হওয়া ...

বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনল ভারত

স্পোর্টস ডেস্ক: আইসিসিতে তিন মোড়ল নীতি এখনো যে শেষ হয়নি তা আরও একবার প্রমাণিত হল। আইপিএল শেষে খেলোয়াড়রা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে সেই লক্ষ্য বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনল ভারত। আর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও তা মেনে নিল। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী বছরের ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর ২ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল ভারতের। ...

তুরস্কে ১৩ সাংবাদিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এর আগেও বহু সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে তুর্কি। ফলে দেশটিতে সাংবাদিকদের কর্মক্ষেত্রে স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে বলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধীয় দলের কুমহুরিয়েত পত্রিকায় কর্মরত ছিলেন ওই সাংবাদিকরা। তারা তুর্কি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। অভিযুক্তদের মধ্যে তিন সাংবাদিক নির্দোষ প্রমাণিত হয়েছেন। ২০১৬ সালের জুলাই মাসের ...

চা-বাগান চলছে মেয়াদোত্তীর্ণ চুক্তিতে

নিজস্ব প্রতিবেদক: চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রতি দুই বছর অন্তর চুক্তি করে মালিকদের সংগঠন চা-সংসদ। প্রতি চুক্তিতেই শ্রমিকদের মজুরিসহ সু্যোগ সুবিধা নিশ্চিত করা হয়। চুক্তির মাধ্যমেই আগামী দু’বছরের জন্য নির্ধারিত হয় শ্রমিকদের বেতন, মজুরি, বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। কিন্তু বিগত ১৫ মাস ধরে কোনো ধরনের চুক্তি ছাড়াই মেয়াদোত্তীর্ণ চুক্তি দিয়ে বেতন দেয়া হচ্ছে। ফলে ঠকছেন নিম্ন আয়ের এসব শ্রমিকরা। আন্দোলনকারী শ্রমিক নেতারা ...

ঝড়ের কবলে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে ৩ যাত্রী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: বুধবার রাতে ঢাকা থেকে যশোরে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদের মধ্যে তিনজন অসুস্থও হয়ে পড়েন। দু’জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। রিজেন্ট এয়ারওয়েজের যশোর বিমানবন্দরে কর্মরতদের ভাষ্য, বিরূপ আবহাওয়ার কারণে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ...

কিশোরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ ঘটনা ঘটে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে দু”টি ইউনিট এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে একটি মেকানিক্যাল সপসহ ক্ষুদ্র পাচটি গার্মেন্টস দোকান ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পায় আশপাশের কয়েকশ দোকান। কিশোরগঞ্জ ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ব্যবসায়ী কমিউনিটি ...