নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুল ইসলাম বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় ...
box
সফর স্থগিত: আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়া খারাপের কারণে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহন করার দ্বিতীয় ...
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতিরপুল এলাকায় পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ছাত্রদল সূত্রে জানা গেছে, রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। সেখানে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও ...
কম্বোডিয়াকে ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১০-৪ ব্যবধানে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচেও সেই ধারা ধরে রেখেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ মিনিটের পর্বে ৯ গোল করে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে আরও ৪ গোল করে বড় জয়ের ইঙ্গিত দেয় দলটি। আর শেষ পর্বে ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনসিডিল জব্দ,আটক ২
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৩৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব-৭। প্রাইভেটকারে করে ফেনসিডিলের চালানটি ফেনী থেকে চট্টগ্রাম আনা হচ্ছিল। এ সময় দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে মহাসড়কের বারইয়ারহাট বাজারে কাশবন হোটেলের সামনে থেকে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলেন বরগুনা জেলার তালতলি থানা গান্ডামারা গ্রামের মো. আব্দুর রবের ছেলে বেলাল (৩৭) এবং ...
হানিফের বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই প্রতিধ্বনি : রিজভী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এই বক্তব্য স্বীকৃত স্বৈরাচারী সরকারেরই যথার্থ প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তার এই বক্তব্য গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠিয়ে বাকশাল পুরোদমে চালু রাখার ইঙ্গিতবাহী। তারা যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে ...
লালপুরের বিশিষ্ট কলামিষ্ট মোসাদ্দেক হোসেনের ইন্তেকাল
লালপুরা (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলার সাংবাদিকতায় অনন্য ব্যাক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট নাটোরের লালপুর উপজেলার মোসাদ্দেক হোসেন নানা ভাই (৮৫) আর নেই। তিনি বুধবার রাত সাড়ে দশ টার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র,এক কন্যা, নাতি নাতনি সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ...
রাতে প্রীতির পাঞ্জাবের মুখোমুখি সাকিবের হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক: আগের দেখায় ঘরের মাঠে গেইল-ঝড়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে বিধ্বস্ত করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে হায়দ্রাবাদ। সেই সাথে সুযোগ পয়েন্ট টেবিলেও এগিয়ে যাওয়ার। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় দ্বিতীয়বারের মতো পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানদের দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। আসরে এ পর্যন্ত ৬ ম্যাচে চার জয় ...
আবেদনে ভুল, পুনরায় আবেদনের সুযোগ দিলো পিএসসি
নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আবেদনপত্রে ভুল করায় নতুন করে অনলাইনে আবেদন করার জন্য ৬ জনকে অনুমতি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার অা ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর ভুল তথ্যে পূরণ করা আবেদন বাতিল করে নতুন করে অনলাইনে আবেদন করার অনুমতি চাওয়ার প্রেক্ষিতে তাদের রেজিস্ট্রেশন নম্বর ...
রোহিঙ্গাদের জন্য এসেছে ৪৪ লাখ টন ত্রাণ
নিজস্ব প্রতিবেদক: নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি মিলিয়ে ৪৪ লাখ ২৫ হাজার টন ত্রাণ (খাদ্যসামগ্রী) ও ৪৫৮ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা সহায়তা হিসেবে পাওয়া গেছে। ‘বাংলাদেশে অনুপ্রবেশকারী বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্য চলমান ত্রাণ কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য কার্যক্রমের হালনাগাদ তথ্যাদি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর