১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০২

box

সিরিয়া সীমান্তে তুরস্কের ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সীমান্তে ট্যাংক বহর পাঠিয়েছে তুরস্ক। সিরিয়া সীমান্তে মোতায়েন তুর্কি সীমান্তরক্ষীদের সঙ্গে এই ট্যাংক বহর যোগ দেবে। শনিবার তুরস্কের একটি নির্ভরযোগ্য সামরিক সূত্রের বরাত দিয়ে আনাদোলু বার্তা সংস্থা এ খবর দিয়েছে। সিরিয়ার সীমান্তবর্তী আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের পরাস্ত করতে এ ট্যাংক বহর পাঠানো হলো। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান ঘোষণা করেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আফরিন অঞ্চলে ...

রিয়ালের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে লজ্জার রেকর্ডের মুখোমুখিই হতে হলো রিয়াল মাদ্রিদকে। শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। এর মাধ্যমে প্রথমবারের মতো বার্নাব্যুতে দলটির কাছে হারের লজ্জা পেতে হলো রিয়ালকে। লিগে এ পর্যন্ত চারটি ম্যাচে হারা রিয়াল ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল। ...

মালয়েশিয়ায় আরো ১২১ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় পৃথক অভিযানে আরও ১২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করা হয়েছিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের সেকশন ২৮ শাহ আলম এলাকা থেকে ৫১ জন এবং সুবাং ...

ইজতেমার হেদায়েতি বয়ান শুরু, চলছে বাংলায়

নিজস্ব প্রতিবেদক: তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ। প্রথম পর্বের আখেরি মোনাজাতের আগের ইজতেমা আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে সকাল সোয়া ৮টা থেকে বাংলা ভাষায় হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এবার কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন বাংলায় এ হেদায়েতি বয়ান করছেন। উল্লেখ্য যে, এর আগে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ এই কাজ ‘হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত’ বাংলাদেশের আলেমরা দুটি ...

মোবাইলে ব্যালিস্টিক মিসাইল হামলার বার্তা, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে জনগণের মোবাইলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সতর্কবার্তাটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসি জানিয়েছে, ওই বার্তাটিতে লেখা ছিল, ‘হাওয়াই প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আক্রমনের শিকার হতে পারে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। এটা কোনো মহড়া নয়।’ কিন্তু শিফট পরিবর্তনের সময় ভুল বাটন চেপে ওই সতর্কবার্তাটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের ...

লোকজ সংস্কৃতি বিকাশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আবহমান বাংলার লোকজ সংস্কৃতি বিকাশের মাধ্যমে কুসংস্কার ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক হবে। রবিবার থেকে শুরু হওয়া লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৪ জানুয়ারি থেকে মাসব্যাপী এই উৎসবের আয়োজন করছে। শেখ ...

বিনা টিকিটে ট্রেনে চড়ে জরিমানা গুনলেন ৮৪২ যাত্রী

কিশোরগঞ্জ প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ৮৪২ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভৈরব রেলওয়ে স্টেশনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট কিশোরগঞ্জ ও নোয়াখালীগামী ১০টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ভৈরব রেলওয়ে পুলিশ, নিরাপত্তা সদস্য, টিকিট কালেক্টরের ৫০ ...

২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে শূন্য আসন ৪৬টি

নিজস্ব প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮১৫ আসনের বিপরীতে মেধা ও প্রথম অপেক্ষমান তালিকা থেকে এ পর্যন্ত মোট ৭৬৯ জন ভর্তি হয়েছে। এখনও আসন শূন্য রয়েছে ৪৬টি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জানায়, ৬ জানুয়ারী সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে বিভাগ ভিত্তিক দ্বিতীয় অপেক্ষমান ...

জৈন্তাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 সিলেট প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দরবস্ত বাজারে এ ঘটনাটি ঘটেছে। জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির এ খবর নিশ্চিত করেছেন। ওসি জানান, বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে জৈন্তাপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মহিলা ও শিশুসহ তিন জন ...

উখিয়ায় রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গার ধারালো ছুরিকাঘাতে মো: মমতাজ উদ্দিন (৪৭) নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলে খুন হয়েছে। আহত হয়েছে আরো একজন। ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া এলাকার ক্যাম্পে-৩ ডি.ডি হাফ জোনে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জড়িত ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আহত অবস্থায় একজনকে ...