১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮

box

নির্বাচনকালীন সরকার সংবিধানে নেই : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল যে ভাষণ দিয়েছেন তা একতরফা ভাষণ। কেননা সংসদ যে অকার্যকর, ৫ জানুয়ারির নির্বাচন যে একটি ভোটবিহীন নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিবে কি না বা সেনা মোতায়েন করা হবে কি না, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, খুন, নারী-শিশু নির্যাতন, সাগর-রুনির হত্যা বিচার, ...

প্রধানমন্ত্রীর অধিনে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছে তার অধিনে দেশে কোনো ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধাসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন। দুদু বলেন, ...

আশুলিয়ায় পোশাকশ্রমিককে গণধর্ষণে প্রেমিক আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কর্মী এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। রাসেল বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলা মিয়ার ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় ওই পোশাক কর্মীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় তাকে ...

ইজতেমার সার্বিক আয়োজনে সন্তুষ্ট মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: এবারের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সার্বিক আয়োজনে মুসল্লিরা সন্তুষ্ট বলে জানা গেছে। আজ শনিবার ইজতেমা ময়দানে বিভিন্ন খিত্তায় অবস্থানরত মুসল্লিদের সাথে আলাপকালে তারা এ সন্তুষ্টির কথা জানান। ঢাকা থেকে আগত মোকসেদ আলী অবস্থান করছেন ৩ নম্বর খিত্তায়। তিনি বলেন, এবার ইজতেমায় মুসল্লির সংখ্যা গতবারের চাইতে অনেক কম। খিত্তাগুলোতে জায়গা খালি আছে। মাওলানা সা’দ এবারের ইজতেমায় না আসা ...

বাড়বে তাপমাত্রা কেটে যাবে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শৈত্যপ্রবাহ কেটে যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে সংস্থাটি জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে বিরাজমান শৈতপ্রবাহ দেশের কোনো কোনো এলাকা থেকে প্রশমিত হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের ...

১০০ বছর নিষেধাজ্ঞা থাকলেও ক্ষতি নেই: কিম

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ১০০ বছর ধরে বলবৎ থাকলেও তার দেশের কোনো ক্ষতি হবে না। শুক্রবার পিয়ংইয়ং-এ তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেয়ার কারণে তার দেশে সব ক্ষেত্রে ব্যাপক উন্নতি অর্জন করেছে। কাজেই তার ভাষায় শত্রুরা যদি ১০ বছর থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে রাখে তারপরও ...

ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে অংশ নিতে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে গতকাল ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার সিরিজের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত অক্টোবরে বাংলাদেশের কোচ পদ থেকে পদত্যাগ করেন হাথুরুসিংহে। এরপর দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের। দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে তার ...

দিল্লি ফিরে গেলেন মাওলানা সা’দ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বিশ্ব তাবলিগ জামাতের আমির ও দিল্লির মুরুব্বি মাওলানা সা’দ কান্ধলভী দেশে ফিরে গেলেন। তিনি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থানার ওসি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা সা’দ জেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।’ এর আগে গতকাল শুক্রবার কাকরাইল ...

তীব্র শীতে বাণিজ্য মেলায় ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: ছুটির দিনে সাধারণত উপচে পড়া ভিড় থাকে বাণিজ্য মেলায়। কিন্তু, এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। ছুটির দিনেও ঠিক জমে উঠছে না মেলা। আয়োজকরা এজন্য হঠাৎ জেঁকে বসা শীতকে দায়ী করছেন। তবে তারা এও বলছেন, শীত কমে আসলে প্রাণ ফিরে পাবে বাণিজ্য মেলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১২তম দিন শুক্রবার ক্রেতাদের জন্য অপেক্ষা করতে দেখা যায় স্টলগুলোর বিক্রয় কর্মীদের। ...

দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়েই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে: সিপিডি

নিজস্ব প্রতিবেদক: দুর্বল অর্থনীতি নিয়েই সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ঋণের ওপর কয়েকটি ব্যাংকে ব্যক্তির প্রাধান্য বিস্তার করছে। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যক্তি খাতের নতুন ব্যাংক ...