আন্তর্জাতিক ডেস্ক: পুরো যুক্তরাষ্ট্র থেকে অবৈধ এবং কাগজপত্রহীনদের নিজ দেশে ফেরত পাঠানোর মহোৎসব চলছে যুক্তরাষ্ট্রে। সেই ডিপোর্টেশন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি খড়গ নামছে অবশ্যই মেক্সিকোসহ যেসব দেশের অবৈধ নাগরিক বেশি তাদের ওপর। এর প্রভাব বাংলাদেশিদের ওপরেও পড়ছে দারুণভাবে। সর্বশেষ, জানুয়ারির প্রথম সপ্তাহেই একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীকে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস পুলিশ-আইস। পারিবারিব সূত্রে জানা যায়, আরজু নামের ...
box
গাজায় ইসরাইলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পণ্য পরিবহণ ক্রসিংও বন্ধ করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী যুদ্ধ বিমান মিসর-গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন হামাস গাজার সমস্ত অপতৎপরতার জন্য দায়ী। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে ...
মাদ্রাসা হওয়ায় সরকারের সাড়া পাচ্ছি না
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা হওয়ায় সরকার দাবির বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন। রোববার সকালে তিনি বলেন, ‘১৪ দিন হলো আমরা আন্দোলন করছি। সরকারের দিক থেকে এখনো কোনো সাড়া পাইনি।’ এক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, ‘আমার ধারণা, এখানে আমরা যারা অনশন করছি, সবাই মাদ্রাসা শিক্ষক। এজন্য অবহেলার শিকার হচ্ছি।’ ...
গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দলের কয়েকজন নেত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে এ মোনাজাত শুরু ...
সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রূপি
স্পোর্টস ডেস্ক: সাত বছর পর সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। আর দ্বিতীয় বছরেই হায়দরাবাদ ছেড়ে দিয়েছে মোস্তাফিজকে। তাই একাদশ আসরে নিলামে উঠছে এই দুই তারকা। টাইগার এই দুই তারকার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রূপি। দুই কোটি রূপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন ১৩ জন ভারতীয়সহ মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ...
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ নদের পাড়ে অনুষ্ঠিত ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। রোববার সকাল ১০ টা ৪০ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত বেলা সোয়া ১১ টায় শেষ হয়। এবারই প্রথম বাংলায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। দৈনিক দেশজনতা /এমএইচ
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে আবারো বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আবারো বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবি’র অপরাজেয় বাংলার পাদদেশে কয়েক’শ শিক্ষার্থী এ বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবারও তারা একই বিষয় নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সঙ্কটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়টি থেকে সরকারি সাত কলেজের ...
পর্তুগালে ভবনে বয়লার বিস্ফোরণ: নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ্য ভোজের অনুষ্ঠান চলছিল। ভবনটি রাজধানী ...
ঘন কুয়াশায় অভ্যন্তরীণ রুটের ১২ ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে গত কয়েক দিনের ন্যায় আজও (রোববার) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লা্ইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে সকাল ৯টার মধ্যে ছিল ৪টি ফ্লাইট। বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ জানিযেছে, কুয়াশার কারণে এই ৪টি ফ্লাইটের একটিও উড্ডয়ন ...
নওগাঁয় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মামলা
নওগাঁ প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রসুলপুর দীঘিপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে থানা পুলিশ অভিযান পরিচালনা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে থানায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর