১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৯

সদ্য সংবাদ

ভারত সুখে-দুঃখে বাংলাদেশের পাশে থাকবে: হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে ভারত।শুক্রবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইবি) মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি একথা বলেন। শ্রিংলা আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক আরও উচ্চমাত্রায় যাবে। ...

বাকি সিটি নির্বাচনে অংশগ্রহণ ভেবে দেখতে হবে: মওদুদ

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিপ্রেক্ষিতে অন্যান্য সিটি করপোরেশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নতুনভাবে চিন্তা-ভাবনা করতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খুলনার মতো নির্বাচনে অংশগ্রহণ করা অর্থহীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তি দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জাতীয়তাবাদী যুব ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ...

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৯০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮৪ গ্রাম ১০৩৭ পুরিয়া হেরোইন, ৭কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ৪০টি ইনজেকশন উদ্ধার ...

কুৎসা রটানোয় আ‘লীগ নেতাকে রিমান্ড দাবি

বি-বাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ।লিটন কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হক ও তার ব্যক্তিগত সহকারী রাশেদুল কায়ছার ভূইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আছে। এই অভিযোগে গত এপ্রিলে ...

যৌন হেনস্থার পর ঢাবি ছাত্রীকে হুমকি দিল বাসের হেল্পার!

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় গণপরিবহনে আবারও যৌন হেনস্থার শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ট্রাস্ট পরিবহন নামে এক বাসের হেল্পার ওই ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করলে ওই হেল্পার তাঁকে অশালীন ভাষায় হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন ঢাবির ওই ছাত্রী। বৃহস্পতিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার ...

ম্যানসিটিতে চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ালেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন পেপ গার্দিওলা। নতুন চুক্তিতে সই করেছেন সাবেক বার্সেলোনা কোচ। দুই বছরের চুক্তি বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত তিনি থাকবেন ম্যানসিটিতে। ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন গার্দিওলা। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন তিনি। কোচের চুক্তি নবায়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করে সিটিজেনরা। পরে ...

অসদাচরণ করায় ডিএমপির ইফতার বর্জন সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং অসদাচরণের বেশ কিছু ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) ইফতার বর্জন করেছেন অপরাধ বিষয়ে কাজ করা সাংবাদিকরা। শুক্রবার প্রথম রোজায় সাংবাদিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরই মধ্যে সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আমন্ত্রণপত্র। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এই প্রতিবাদে শামিল হয়েছেন। তারা বলছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন ...

শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়া ঘাটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি তারা। জানা গেছে, ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা ...

রসিকে অবৈধ নিয়োগপ্রাপ্ত ১৭৭ কর্মচারী ছাঁটাই

রংপুর প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়রের আমলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ১৭৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়োগ বিধিসম্মত না হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আকতার হোসেন আজাদ। এদিকে ১৭৭ জন কর্মচারীকে ছাঁটাই করে শূন্যপদে নতুন করে ১৫০ জনকে নিয়োগ দেয়ারও পরিকল্পনা চলছে। ইতোমধ্যে নিয়োগের অনুমতি চেয়ে ৩ মে ...

পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে বিএসএফ সদস্যসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মুর সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য ও ৪জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার এই গোলাগুলি হয়। এই ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।ডন, টাইমস অব ইন্ডিয়া। এক সিনিয়র বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জম্মুতে পাকিস্তানি রেঞ্জারদের ব্যাপক গোলা বর্ষণে এক ...