১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৮

সদ্য সংবাদ

নাটোরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ার কয়েকটি বাজারে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। এ সময় খাদ্য পণ্যে ভেজাল না দিতে এবং মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন। পেড়াবাড়িয়া বাজারের ফারুক স্টোর, বিহারকোল বাজারে জুয়েল ও সাত্তার স্টোর, তমালতলা বাজারে জনপ্রিয় ফার্মেসি ও সিদ্দিক স্টোরকে পাঁচ হাজার ...

খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা দল

নিজস্ব প্রতিবেদক: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইফতার দিতে পারলেন না মহিলা দল। জানা যায়, শুক্রবার (১৮ মে) দুপুরে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে প্রায় ১৫ জন নেত্রী জেলগেটে যান। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কারা ফটকের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে জেল কর্তৃপক্ষের প্রতিনিধি সেখানে উপস্থিত হলে বিএনপির নেত্রীরা তাদের আনা ইফতার সামগ্রী ...

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ফ্রান্স

বিনোদন ডেস্ক: আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চুড়ান্ত ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা দুই ফরোয়ার্ড অ্যালেক্সান্দ্রো ল্যাকাজে ও অ্যান্থনি মার্শিয়াল। এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দুই বছর আগে ইউরোতে দারুণ খেলা দিমিত্রি পায়েত। গত বুধবার ইউয়েফা ইউরোপা লীগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে ...

শ্রীদেবীকে হত্যা করা হয়েছে!

বিনোদন ডেস্ক: ভারতের গুণী অভিনেত্রী শ্রীদেবী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে অনেকটাই রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু ...

জিম্বাবুয়ের অন্তর্র্বতীকালীন কোচ রাজপুত

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। ভারতীয় জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তবে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজপুত বরাবর বড় নাম। আরো একটা পরিচয় রয়েছে লালচাঁদ রাজপুতের। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ায় ২০০৮-এ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ...

স্বামীর পদবি জুড়ে দেয়ায় সমালোচনার মুখে সোনম

বিনোদন ডেস্ক: বিয়ের আগে সোনম কাপুর নিজেকে ‘নারীবাদী’ হিসেবেই বেশি পরিচয় দিয়েছেন। নারীর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ঘোরবিরোধী। কিন্তু বিয়ের পর দেখা গেল ভিন্নচিত্র। বিয়ের পর সোনম কাপুর ইনস্টাগ্রামে নিজের নাম এখন লিখছেন ‘সোনম কাপুর আহুজা’। সোনমের এমন কাণ্ডে সমালোচনা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সোনম কাপুরের এ ভূমিকাকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা। অনেকেই সরাসরি ...

নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ ব্যাগ ভর্তি অর্থ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ স্যুটকেস ভর্তি নগদ ক্যাশসহ মূল্যবান জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। জাতীয় নির্বাচনে পরাজয়ের এক সপ্তাহ পর তার দুর্নীতি এবং অর্থ-পাচার তদন্তের অংশ হিসাবে পুলিশ এ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। তল্লাশিতে ২৮৪ বাক্স ভর্তি হাতব্যাগ, ৭২ ব্যাগ ভর্তি অর্থ ও গহনা জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে নাজিব সংশ্লিষ্ট প্যাভিলিয়ন ...

রমজানের ১ম শুক্রবারেও বিক্ষোভে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভ করলেই গুলি, এমন হুমকি দিয়ে সাত সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছেন ইসরাইলি সেনারা। তার পরও অদম্য ফিলিস্তিনিরা। গত সোমবার ৬০ জনকে হত্যা করা হলেও দমেননি তারা। চার দিন পর আবারও বড় বিক্ষোভ করবেন তারা। আজ পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার। আজ শহীদ ও আহতদের জন্য নিবেদন করে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন তারা। নিজেদের দখল হয়ে যাওয়া ...

ডিএসসিসি নির্ধারিত দাম থেকে বেশি টাকা নিচ্ছেন কসাইরা

নিজস্ব প্রতিবেদক: কথা রাখেননি মাংস ব্যবসায়ীরা (কসাই)। রমজান মাস উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীতে মাংসের (গরু, মহিষ ও ছাগল) দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না কসাইরা। তারা ক্রেতাদের কাছ থেকে ডিএসসিসি নির্ধারিত দাম থেকে বেশি টাকা নিচ্ছেন। শুক্রবার প্রথম রোজায় রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, হাজীপাড়া, শান্তিনগর ও যাত্রাবাড়ী অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এবার ...

ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং গাজায় ফিলিস্তিন বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানাতে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত ছয় মাসের মধ্যে এটি এরদোগানের আমন্ত্রণে ওআইসির দ্বিতীয় জরুরি বৈঠক বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে ...