১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৫২

সদ্য সংবাদ

শিশুদের জন্য ফেসবুকের মেসেঞ্জার কিডস অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  গত ডিসেম্বরে শিশুদের ব্যবহারের জন্য মেসেঞ্জার কিডস অ্যাপ চালু করেছিল ফেসবুক। বহু গবেষণার পরে শিশুদের জন্য এই অ্যাপ এনেছিল ফেসবুক। এই অ্যাপ বানানোর আগে পরামর্শ নেওয়া হয়েছিল শিশু, তাদের মা বাবা ও বিশেষজ্ঞদের কাছে। ১৩ বছরের কম বয়সের শিশুদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ। পরিবার ও বন্ধুদের সাথে মেসেজ ও ভিডিও কলিং কারই ...

প্রসূতির অশ্লীল ভিডিও ধারণ করায় ওটি ইনচার্জ গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরে ক্লিনিকে এক প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার শারমিন আক্তার মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকালের দিকে শারীরিক সমস্যা হলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ ...

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন। নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুরের চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি ...

খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক: দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর উভয়পক্ষে আংশিক শুনানি শেষে আদালত মামলার ...

রোহিঙ্গা শিক্ষার্থীদের উপহারে আবেগাপ্লুত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক অবস্থার ব্যাপারে ধারণা নিতে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে গত সোমবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ঢাকায় পৌঁছেই সোজা চলে যায় কক্সবাজারে। গত দুদিন পার্বত্য অঞ্চরের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করছেন তিনি। শুনছেন রোহিঙ্গা নারীদের বীভৎস সব অভিজ্ঞতার কথা। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টা ৫০ মিনিট। টেকনাফের বালুখালীতে ইউনিসেফ পরিচালিত ...

হবিগঞ্জে যুদ্ধারপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম। গোয়েন্দা কর্মকর্তা মাহমুবুর ...

টেকনাফে লবন মাঠ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী  লবন মাঠ এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা। বুধবার সকালে খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কাজী মনজুরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে খারাংখালী চৌকির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল টেকনাফের খারাংখালী লবনের মাঠ ...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই এলো ঘোষণাটা। হুট করেই এক ভিডিও বার্তায় এবি ডি ভিলিয়ার্স জানালেন, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ফলে, প্রোটিয়া তারকা ১৪ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন। এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স জানান, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টির পর আমার মনে ...

কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ শুটিং টিমের ১০ সদস্য আটক

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারে এক লাখ আট হাজার ইয়াবাসহ শুটিং করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-৭।আজ বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের ...

রমজানেই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: আগামী বাজেটে এমপিওভুক্তির বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ায় আবারও রাজপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, দীর্ঘ ৮ বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫-২০ বছর বিনা বেতনে ...