১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২

সদ্য সংবাদ

গলার কাঁটা হল দেড় শতাধিক সহকারী প্রোগ্রামার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। তবে অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের কার্যক্রমকে ব্যাহত করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপজেলা পর্যায়ের দেড় শতাধিক সহকারী প্রোগ্রামার। নিয়ম ‘বহির্ভূতভাবে’ পদোন্নতি দাবি করে মামলা দায়ের করে এ পদের নিয়োগ আটকে রেখেছেন তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরে খোঁজ নিয়ে জানা যায়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতাবলে ...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডগলাস কস্তা

স্পোর্টস ডেস্ক:       আর কয়েকদিন পরেই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এই যুদ্ধে অংশগ্রহণ করবে ৩২টি দেশ। ইতিমধ্যেই প্রতিটি দলই শুরু করেছে বিশ্বকাপের প্রস্তুতি। রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়ার এই টুর্নামেন্টের আগেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। কারণ ইনজুরিতে পড়েছেন দলের আক্রমণ বিভাগের সেরা ফুটবলার ডগলাস কস্তা। তেরেজোপোলিসে সোমবার থেকেই শুরু হয়েছে ব্রাজিলের প্রস্তুতি মিশন। মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ...

গুয়েতেমালার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গুয়েতেমালার দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করায় দেশটির সঙ্গে সকল প্রকার সহযোগিতা ছিন্ন করেছে আরব লীগ।বুধবার আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের স্বাক্ষরিত একটি নির্দেশনামা গুয়েতেমালার কাছে হস্তান্তর করা হয়। এ নির্দেশনামার মাধ্যমে ২০১৩ সালে দেশটির সঙ্গে করা আরব লীগের সহযোগিতা চুক্তি বাতিল করা হয়। সম্প্রতি জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান এবং দেশের অনুরোধ উপেক্ষা করে জেরুজালেমে দূতাবাস ...

সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে পুলিশ ও মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে দুইজন, মাগুরায় দুইজন, আখাউড়ায় একজন, নারায়ণগঞ্জে একজন, কুমিল্লায় দুইজন। আহত হয়েছেন ৯ পুলিশ।  বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মাগুরা : মাগুরায় দুদল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মাগুরা সদর থানার পুলিশ তাদের মরদেহ ...

রাজস্থানকে বিদায় করে দিল কলকাতা

স্পোর্টস ডেস্ক:       ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার ইডেন গার্ডেন্সে উত্তেজনার এক ম্যাচ উপভোগ করলো সবাই। বারবার রং বদলালো ম্যাচ। এবং শেষ পর্যন্ত ঘরের দল কলকাতার জয় দিয়ে যে ম্যাচের সমাপ্তি। আসর থেকে বিদায় নিতে হলো রাজস্থানকে। এ জয়ে কলকাতা জায়গা করে নিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। যা আক্ষরিক অর্থে এক ‘সেমি ...

সৌদি যুবরাজের চোখ এখন বিনোদন খাতের দিকে

আন্তর্জাতিক ডেস্ক: তেলভিত্তিক অর্থনীতি থেকে নির্ভরশীলতা কমাতে সৌদি আরব এখন নজর দিচ্ছে বিনোদন খাতের দিকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় অর্থনীতি চাঙ্গা রাখতেই দেশটি পর্যটন ও বিনোদন দিকে ঝুঁকছে বলে জানা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলুর এক বিশেষ প্রতিবেদনে এমনটিই ওঠে আসে। গত গ্রীষ্মে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্ষমতার  উত্তরাধিকারী হিসেবে অধিষ্ঠ হওয়ার পর থেকে তেলভিত্তিক অর্থনীতির বিকল্প ...

মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন দশ ভাগ কমছে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এজন্য তিনি মন্ত্রীদের বেতনের ১০ ভাগ হ্রাস করা এবং চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের ছাটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান মাহাথির মোহাম্মদ। খবর দ্য বিজনেস টাইমস ও চ্যানেল নিউজ এশিয়ার। পুত্রজায়ায় মন্ত্রিসভার বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির মোহাম্মদ ...

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন কাল

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ যাচ্ছেন কাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার এ সফর। তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সমাবর্তন ও আসানসোলে অবস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হবে। এছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ...

শান্তিনগরে মীনা বাজারকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং বিএসটিআই এর অনুমোদনবিহীন জুস বিক্রির দায়ে রাজধানীর শান্তিনগরে মীনা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমাণ আদালত। ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। মশিউর রহমান বলেন, রমজানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গরুর মাংস বিক্রয়ের অভিযোগে এক লাখ টাকা আর বিএসটিআই ...

বিচারপতি ও কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

নিজস্ব প্রতিবেদক: বিচারপতি, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এই ইফতারে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত ...