১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০১

সদ্য সংবাদ

বিমানের টয়লেটে মিলল ৫ কেজি সোনা!

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। শনিবার  পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।বিস্তারিত আসছে… দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ২ বান্ধবীকে খুন

অনলাইন ডেস্ক:  সীতাকুণ্ডে ত্রিপুরা পল্লীতে শুক্রবার যে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তারা খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সুকলতি ত্রিপুরা (১৬) ও ছবি রানী ত্রিপুরা (১৩) নামের ওই দুই বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ড সদরের মাহদেবপুর এলাকা থেকে আবুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার আনোয়ার ...

কেমিক্যালে আম পাকানোয় ৬ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কেমিক্যালে পাকানো ১১শ’ মণ অপরিপক্ব আম ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৪টি প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টি ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সহযোগিতায় শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর হজরত শাহ আলী মাজারের পাশে দিয়াবাড়ী ফলের আড়তে এ অভিযান চালায় র‌্যাব-৪। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় দিয়াবাড়ী ...

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিবে আইসিবি ইসলামিক ব্যাংক

অনলাইন ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার- পাঁচজন যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হতে হবে। এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবে। এ ছাড়া প্রার্থীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০-৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ...

ঈদের তিনদিন আগে থেকে ভারী যান বন্ধ থাকবে: কাদের

গাজীপুর প্রতিনিধি: ঈদের তিনদিন আগে থেকেই মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে ঘরমুখী মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারে সেজন্য এসব ভারি যান চলাচল বন্ধ রাখা হবে। আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুর সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও ...

ভারতীয় সেনাদের গুলিতে শিশুসহ নিহত ৪ পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক: আবারও  কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের অন্তত চার বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই শিশু। এ ছাড়া আহত হয়েছে ১০। শুক্রবার সিয়ালকোট সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর জবাবে ভারতীয় চেক পোস্ট লক্ষ্য ...

কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 কিশোরগঞ্জ প্রতিনিধি: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কালোবাজারি, ঘুষ, দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার বেলা ১২ টায় শহরের রঙমহল সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র রমজান মাসেও সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বাজারের নিয়ন্ত্রণ মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের ...

নাজিব রাজাককে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষের তলব

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক নেতা নাজিব রাজাককে আগামী সপ্তাহে দেশের দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষের সামনে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজাককে তলব করা হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত নাজিবের (৬৪) রাজনৈতিক জোট গত ৯ মে’র নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়েছে। নাজিবের বিরুদ্ধে সরকার পরিচালিত ওয়ানএমডিবি কোম্পানির বিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। নির্বাচনে পরাজয়ের ...

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৬ দিন। এরপরই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের। রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চূড়ান্ত দল ঘোষণা হবে আগামী ২২ মে। এবারো বিশ্বকাপে অন্যতম ফেবারিট দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চূড়ান্ত দল না দেয়ায় তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে ভক্ত-সমর্থকদের মাঝে। কে থাকছেন, কারা বাদ ...

মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরাইলকে মোকাবিলা করার আহ্বান এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। গাজা উপত্যকায় গত সপ্তাহে গণহারে ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের হত্যা করেছে। এমন দাবি করে এসব হত্যার জন্য অবশ্যই ইসরাইলকে জবাবদিহি করানোর জন্য তিনি ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির নেতাদের প্রতি আহ্বান জানান। ইসরাইলি দখলকারিত্বের ৭০তম বছর উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। আর তাদের ওপর বৈষম্যপূর্ণভাবে গুলি ...