১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:১৮

সদ্য সংবাদ

পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনির রাজধানী: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম ইসরায়েরলের নয় বরং ফিলিস্তিনির রাজধানী হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এছাড়া তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ বলেও জানান তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। এদিকে তুর্কি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান ...

মাথায় মল ঢেলে মাদ্রাসা শিক্ষক নিপীড়ন: গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসার সুপার মাওলানা আবু হানিফের মাথায় মল ঢেলে নির্যাতনের মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মিরাজ হোসেন সোহাগ বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আবদুল মজিদ সরদারের ছেলে। বরিশাল বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের সবাইকে গ্রেফতারে ...

প্রিজাইডিং অফিসারকে বের করে দিয়ে নৌকায় সিল: ভোট বন্ধ

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের একটি বুথে ঢুকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সিল মারার পর সেখানে ভোট বন্ধ করে দিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতিমা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে এক নম্বর বুথে কয়েকজন ঢুকে ৪৫টি ব্যালটে নৌকা মার্কায় সিল দেন বলে জানিয়েছেন ওই কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা। পরে সেখানে ভোট বন্ধ ...

খালেদা জিয়ার জামিন পেছালো আরও ১ দিন

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল আবেদনের ওপর মঙ্গলবার (১৫ মে) আপিল বিভাগের রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে দিন সকালে পুনরায় শুনানির অনুমতি চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য দুপুর ১২টায় সময় নির্ধারণ করেছেন আপিল বিভাগ। ...

পাহাড় ধসের ঝুঁকিতে ২ লাখ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি: বর্ষা যতই ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে পাহাড়ে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে। কারণ, এসব রোহিঙ্গাদের অন্তত দুই লাখই রয়েছে পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকিতে । এর মধ্যে ‘চরম’ ঝুঁকিতে রয়েছে ৫০ হাজার রোহিঙ্গা। এই  প্রাকৃতিক বিপর্যয় এড়াতে না পারলে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। যেখানে ৪০ হাজার রোহিঙ্গা শিশুও চরম ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজারের উখিয়া ...

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আবার বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার যমজ ছেলের জন্ম হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। রেলমন্ত্রী জানিয়েছেন, মা ও দুই নবজাতক সুস্থ আছে। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা ...

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাত্ক্ষণিক তাদের নাম পরিচয় ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট : ভাড়া বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট যানজটের কারণে পণ্যবাহী গাড়ী ভাড়া বেড়েছে দ্বিগুণ। দেখা দিয়েছে পণ্য পরিবহনে নিয়োজিত গাড়ী সংকট। যানজটের কারণে ২/৩ দিন পণ্যবাহী গাড়ী রাস্তায় অবস্থান করতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ী পাওয়া যাচ্ছে। ফলে বাজারে চালসহ অন্যান্য পণ্যের মূল্যে বিরূপ প্রভাব ফেলেছে। পণ্য পরিবহণ মালিক সমিতির নেতারা জানান, যানজটের কারণে অন্যান্য জেলা থেকে চট্টগ্রামে আবার চট্টগ্রাম থেকে বাইরে ...

ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে ইসরাইল :এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। শুক্রবার যুক্তরাজ্যে সফরকালে লন্ডনে তিনি এসব কথা বলেন। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের রাজধানী স্থানান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম বিশ্ব জেরুজালেম হারাবে তুরস্ক তা কখনও সহ্য করবে না। খবর আলজাজিরার। ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে তুরস্কের হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জেরুজালেমে ...

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় র‌্যাব দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। র‌্যাবের দাবি নিহত হামিদুল ইসলাম চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার শহরের গড়াই নদীর বাঁধ সংলগ্ন চর মিলপাড়ার বালুর মাঠে এ বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার ইটভাটা এলাকার ...