১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৯

সদ্য সংবাদ

ভোট ডাকাতি হয়েছে: মঞ্জু

খুলনা প্রতিনিধি: ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। এক্ষেত্রে নিস্ক্রীয় ছিল নির্বাচন কমিশন (ইসি)। ভোট ডাকাতিতে মূখ্য ভূমিকা পালন করেছে পুলিশ। আর তালুকদার আব্দুল খালেকের ক্যাডাররা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বই ছিনতাই করে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে।’ মঙ্গলবার দুপুর ২টায় গণমাধ্যমকে একথা বলেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এর আগে ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি প্রার্থী মঞ্জু ...

আবারো বাড়ছে ওয়াসার পানির দাম

  নিজস্ব প্রতিবেদক: আবারো বাড়ছে ওয়াসার পানির দাম। জুলাই থেকে সব শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির আইন অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ হারে দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। মঙ্গলবার (১৫ মে) দুপুরে ঢাকা ওয়াসা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট ...

৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকালে সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ জন ...

কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে আম জব্দ

নিজস্ব প্রতিবেদক: কাঁচা অপরিপক্ব আম স্প্রে দিয়ে পাকানোর অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের আমের আড়তের ৪০০ মন আম জব্দ করে ধ্বংস করেছে র‌্যাব। এছাড়া আমে ক্ষতিকারক ইথোফেন হরমোন স্প্রে করার দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে (সর্বনিম্ন ১ মাস ও সর্বোচ্চ ৩ মাস) কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে এসব শনাক্ত ও ধ্বংস এবং অভিযুক্তদের সাজা দেয়া হয়। অভিযানের ...

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনে ওআইসির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের ঘটনা প্রত্যাখ্যান করেছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)। সংস্থাটির ৪৫তম পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিলের সভাপতি হিসেবে সোমবার রাতে বাংলাদেশ এক যুক্ত বিবৃতিতে বলেছে, মার্কিন প্রশাসন অবৈধভাবে এ দূতাবাস খুলেছে। এ ঘটনা আন্তর্জাতিক আইন এবং ন্যায্যতার লঙ্ঘন। জেরুজালেম প্রশ্নে আন্তর্জাতিক কমিউনিটির অবস্থানের প্রতি সুস্পষ্ট অবজ্ঞাও এটি। সোমবার জেরুজালেমে মার্কিন কর্তৃপক্ষ সে দেশের দূতাবাস উদ্বোধন করে। এ ঘটনার ...

কলকাতার মুখোমুখি হবে রাজস্থান

স্পোর্টস ডেস্ক:       ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলছে এখন শেষ সময়ের দ্বৈরথ। আট দলের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের পর চেন্নাই সুপার কিংসও নিশ্চিত করে ফেলেছে প্লে-অফ। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসের সব আশা শেষ। কিন্তু প্লে-অফে অপর দুটি জায়গার জন্য লড়াইয়ে আছে ৫ দলই। যেখানে নিজেদের টিকিয়ে রাখতে সোমবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ...

কোটার প্রজ্ঞাপন দাবিতে দ্বিতীয় দিনে ধর্মঘটে ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস বর্জন করে এ ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত রোববার বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয় কোটা সংস্কারের দাবিতে গঠিত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ...

নৌকায় সিল মারার নির্দেশ দিলেন খুলনার পুলিশ কমিশনার : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, দুপুরের পর থেকে খুলনা পুলিশ কমিশনার নৌকায় এক চেটিয়া সিল মারার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা ...

সরকারপন্থিদের হাতেই বার কাউন্সিলের কর্তৃত্ব

নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে কর্তৃত্ব ধরে রেখেছে সরকার দল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। গতকাল সোমবার ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিক ফলাফল বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আজ রাতে ঘোষণা করবেন। সারাদেশের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফল ...

রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালে রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। নিকি বলেন, ‘‘রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।’’ অবরোধের বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘‘এই সংকট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে বাধ্য কারার মতো হাতিয়ার আমাদের আছে এবং আমাদের অবশ্যই এটা প্রয়োগ করতে হবে।’’ উল্লেখ্য, ...