নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ বৃহস্পতিবার (১৭ মে) একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শাহজালাল বিমানবন্দরে আসে বিজি ৮৭ ফ্লাইট। গোপন সংবাদের ...
সদ্য সংবাদ
সাভারে যুুবলীগ নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে সাভার উপজেলা যুুবলীগের সদস্য মেহেদী হাসান রনিকে (২৫) পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত যুবলীগ নেতা মেহেদী হাসান রনি হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মৃত আলী আহমেদের ছেলে। বুধবার দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার রাতে সাভারের জয়নাবাড়ি বেপারিপাড়া এলাকায় সাভার উপজেলা যুবলীগের সাধারণ ...
খুলনার ভোটে অনিয়ম তদন্তের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বলপ্রয়োগ ও অনিয়মের ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন দূত সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে সফরে থাকা আসা ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা ...
মাদকসেবী পুলিশের ডোপ টেস্ট হবে
নিজস্ব প্রতিবেদক: পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাদকসেবী পুলিশের ডোপ টেস্ট করা হবে। টেস্টে পজেটিভ রিপোর্ট এলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বুধবার দুপুরে নিজ অফিসের মিলনায়তনে আসন্ন রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায়-এ নিয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের কাছে খবর আছে, কিছু অসাধু পুলিশ, রাজনীতিক ...
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সবচেয়ে জটিল
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক যাত্রায় কমবেশি একই ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। তবে দুই পরিবারকেন্দ্রিক রাজনীতিতে এক পক্ষের কোণঠাসা হয়ে পড়া এবং দেশের স্বাধীনতা প্রশ্নে বিভক্ত রাজনীতির কারণে বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে জটিল। বুধবার লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশের এমন চ্যালেঞ্জের কথা উঠে আসে। আসন্ন নির্বাচন ও গণমাধ্যম’ (সাউথ এশিয়া ডিসাইটস: আপকামিং ইলেকশন অ্যান্ড দ্য মিডিয়া) শীর্ষক ওই সেমিনারের যৌথ ...
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ : আপিলের আদেশ সোমবার
নিজস্ব প্রতিবেদক : দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির আবেদনের শুনানি শেষ হয়েছ। এ বিষয়ে আগামী সোমবার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম ...
রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত ১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাসান ওরফে হাসান একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে মহানগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব সূত্র জানায়, এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে। দৈনিকদেশজনতা/ আই সি
ধামরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ের বাউখন্ড গ্রামে অপহরণের পর দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয়। গণধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করেছে ওই ধর্ষকরা। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ইন্টারনেটে ছাড়ার হুমকিও প্রদান করা হয়। এঘটনায় মেয়েটি লজ্জায় স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। বুধবার বিকালে এঘটনা ঘটে। এ ঘটনায় আজ গভীর রাতে জাহাঙ্গীর আলম নামে এক ধর্ষককে আটক ...
আইয়ুব বাচ্চুর গানের সুর চুরি পাকিস্তানে!
বিনোদন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের লেজেন্ডারি ব্যান্ড ‘এলআরবি’র অন্যতম জনপ্রিয় গান ‘সেই তুমি কেন অচেনা হলে’। কালজয়ী এই গান প্রজন্মের পর প্রজন্মের কাছে এখনো সমানভাবে জনপ্রিয়। এই গানের সুর চুরি করেই পাকিস্তানের একটি ফ্যাশন হাউস তাদের বিজ্ঞাপনচিত্র বানিয়েছে। যা নিয়ে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে। পাকিস্তানের ‘ক্রসস্টিচ’ নামের একটি ফ্যাশন হাউস তাদের প্রচারে একটি বিজ্ঞাপন তৈরি করেছে। সেই বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডে ...
মল ঢেলে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার দুইজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের মাথায় মল ঢেলে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার দুইজনের পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদেরকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল বাহিনীটি। বুধবার বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফারুক হোসেন এই আদেশ দেন। আগের দিন তাদেরকে রিমান্ডে পাওয়ার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। রিমান্ডে দেয়া দুই আসামি হলেন ১৩ এপ্রিল গ্রেপ্তার হওয়া মিনজু হাওলাদার ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর