১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫০

সদ্য সংবাদ

লেনদেনে চার্জ কম বিকাশ অ্যাপে

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের লেনদেন আরো বেশি সহজ, দ্রুত ও নিরাপদ করতে বিকাশ চালু করেছে বিশ্বমানের মোবাইল অ্যাপ। অ্যাপ চালু উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্যাশ আউটের ক্ষেত্রে চার্জ হিসেবে হাজারে ৩ টাকা ৫০ পয়সা কমিয়ে ১৫ টাকা নিচ্ছে। সঙ্গে পার্সোনাল নম্বরে টাকা পাঠানোর ওপর চার্জ তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিকাশের অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ...

অর্থ পাচার : ইটিভির সালামসহ ৩ জনের বিরুদ্ধে চার্জ গ্রহন

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহন করেছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশন ঢাকার মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করে পর্যালোচনা করে সি.এম.এম এর নিকট প্রেরন করেন। পরে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলীর আদেশ দেন। এ মামলার অন্য দুই আসামি হলেন, ইটিভির প্রাক্তন ...

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে চীন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে শিক্ষামন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত একমত পোষণ করেন। রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা ও কোলাবরেশন আরো সম্প্রসারিত হবে। তিনি বলেন, আগামী এক বছরে (চলতি বছরের জুলাই থেকে জুলাই ২০১৯) চীন বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেরএক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আজ বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে বাংলাদেশে নিযু্ক্ত চীনের ...

ক্ষমতাসীনদের সিন্ডিকেটের কারণেই পণ্যের দাম লাগামহীন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রাক্কালে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাসে পিয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম বৃদ্ধি এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আমি গভীর ...

মুসলিম উম্মাহকে রমজান মুবারাক কানাডার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) ট্রুডো তার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের জন্য একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি। রমজান মুবারাক! ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার স্থানীয় সময়) থেকে কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের ...

কলারোয়ায় গ্রেফতার জামায়াতের শুরা সদস্য

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাবাড়িয়া থেকে  তাকে গ্রেফতার করে পুলিশ। বিপু (৪৫) উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আলফাজ রহমানের ছেলে ও সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ...

‘রেস-থ্রি’র ট্রেলারে সালমান ধামাকা

বিনোদন ডেস্ক: একদম নতুন মোড়কে আসছে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজি। এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস-থ্রি’। টিপস ফিল্মস’র হাত থেকে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি এখন গেছে সালমান খান ফিল্মস’র হাতে। এবার আর আব্বাস-মাস্তান নয়, ‘রেস-থ্রি’-এর পরিচালক রেমো ডিসুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবি। রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস-থ্রি’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ...

চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান। ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ...

খুলনা সিটি নির্বাচন সাজানো ও প্রহসনমূলক: সিপিবি

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনকে সাজানো ও প্রহসনের নির্বাচনে আখ্যায়িত করে পূর্ব নির্ধারিত ফল গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সিপিবি’র নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে একথা বলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে খুলনাবাসীর ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে না ...

বিশ্বকাপের আগেই আজীবন নিষিদ্ধ রেফারি!

স্পোর্টস ডেস্ক: আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ফিফার তালিকাভুক্ত এক রেফারি ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছেন। তিনি হলেন- সৌদি আরবের ফাহাদ আল মিরদাসি। ইতোমধ্যেই সৌদি ফুটবল ফেডারেশন তাকে আজীবন নিষিদ্ধ করেছে। দেশটি ফিফার কাছে অনুরোধ করেছে, মিরদাসিকে বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে বাদ দেয়ার। ঘটনা গত শনিবারের। কিংস কাপের ফাইনালে আল-ইত্তিহাদের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন ওই ম্যাচের রেফারির দায়িত্বে থাকা ৩২ বছর বয়সী ...