নিজস্ব প্রতিবেদক : ‘আপনারা নিজেদের বিবেবকে সচেতন করেন। যে খাবার নিজে খাবেন না, নিজের পরিবারের সামনে পরিবেশন করতে পারবেন না, সে খাবার ক্রেতার কাছে বিক্রি করবেন না’-ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রমজান মাসের নিরাপদ খাদ্যের আলোকে ইফতার’-শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, প্রথমে আমরা সচেতন করব, কিন্তু পরবর্তী ধাপে যদি ...
সদ্য সংবাদ
বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের সনদ প্রদানসহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল। সোমবার ভোট গ্রহণের পর বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়। তবে আনুষ্ঠানিক ফলাফল বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল ঘোষণা করবেন। সারা দেশের ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে রাতেই আলাদা করে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হয়। সে ...
‘অ্যাটর্নি জেনারেলের কারণে হয়নি খালেদা জিয়ার জামিন আদেশ’
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে এলেও অ্যাটর্নি জেনারেলের কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশ হয়নি।বললেন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। মঙ্গলবার দুপুরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন তিনি। মওদুদ বলেন- ‘আজ আদেশ না হওয়াটা দূরভিসন্ধিমূলক। বিচারকরা প্রস্তুত ছিলেন।বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আইনগত কোনো বাধা নেই ...
১২০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে আটক ২
নিজস্ব প্রতিবেদক: ১২০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ঢাকার মেসার্স মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর করা মামলায় প্রতিষ্ঠানটির দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মামলা নম্বর-১২/১৭০। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আবিদুল ইসলাম ও পরিচালক খন্দকার সুরাত আলী। ...
মালয়েশিয়ায় নতুন ভোরের ঘোষণা আনোয়ার ইব্রাহিমের
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় রাজ ক্ষমায় কারাগার থেকে মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে নতুন ভোরের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহের জাতীয় নির্বাচনে ছয় দশক দেশ শাসন করা বারিসান ন্যাশনাল দলের ভরাডুবির পর দেশটির শাসন ক্ষমতায় আসেন মাহাথির মোহাম্মদ। এরই প্রেক্ষাপটে সত্তর বছর বয়সী আনোয়ার বুধবার (১৬ মে) কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর আনোয়ার ইব্রাহিম দেশটিতে সার্বিক সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দৈনিক ...
বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব
স্পোর্টস ডেস্ক: বিশ্ব একাদশের হয়ে ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার কথা থাকলেও ওই ম্যাচে খেলবেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। হ্যারিকেনে বিধ্বস্ত পাঁচটি স্টেডিয়ামের পুনর্গঠনের জন্য আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। সেখানে বাংলাদেশ থেকে তামিম ইকবালের সঙ্গে ...
শীর্ষ নেতৃত্বকে হত্যার হুমকি: জিডি নেয়নি শাহবাগ থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক: গতরাতে (মঙ্গলবার) ছাত্রলীগ কতৃক হত্যার হুমকী পাওয়ার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক ও মুহাম্মদ রাশেদ খান আজ বুধবার শাহবাগ থানায় নিরাপত্তামূলক জিডি করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ। আজ বুধবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে নুরুল হক এ অভিযোগ করেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ...
খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যাঁরা
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্র স্থগিত ছাড়া বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলেও দাবি নির্বাচন কমিশনের। যদিও এ নির্বাচনের ১০০টি কেন্দ্রে পুনর্ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী। ...
খুলনার নির্বাচনে বলপ্রয়োগ ও অনিয়মের তদন্ত চায় মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বলপ্রয়োগ, অনিয়মের ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ বিকালে সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। বুধবার ঢাকা সফররত ইউএসএআইডির প্রশাসক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ...
সন্ত্রাসী কর্ম ছাড়া আওয়ামী নিশানে হাওয়া লাগে না : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ- খুলনা সিটি করপোরেশনের ‘শেখ হাসিনা মার্কা’ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করেছেন। রিজভী বলেন, ভোট-ডাকাতি, ভোট-সন্ত্রাস, জাল ভোট, ভোটকেন্দ্র দখল, অবৈধ অস্ত্রের আস্ফালন এবং সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া আওয়ামী লীগের বিজয় নিশানে হাওয়া লাগে না। খুলনা সিটি নির্বাচনে নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর