খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়। তবে লবনচরা থানায় এখনো নতুন ওসি নিয়োগ দেয়া হয়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৫ মে সিটি ...
সদ্য সংবাদ
স্বামীর পরকীয়ার ও নির্যাতনের অভিযোগে স্ত্রী-ছেলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূ তার পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগে শিশু সন্তানকে নিয়ে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই গৃহবধূ গাজীপুরের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের `স্মৃতিসৌধ-৭১’ অবস্থান গ্রহণ করেন। এসময় তার একমাত্র সন্তান আনন্দ (৪) সাথে ছিল। গৃহবধূ রিতা আক্তার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজের ...
রোহিঙ্গা ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক: রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় চলছে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপ মাঠপর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করে থাকে। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গত বছরের ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে দুই দেশের মধ্যে চুক্তি সই ...
অভিজিৎ হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জুন
নিজস্ব প্রতিবেদক: লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এই তারিখ নির্ধারণ করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ...
আশ্রয় শিবিরে প্রতিদিন ৬০ রোহিঙ্গা শিশুর জন্ম: ইউনিসেফ
কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশে আশ্রয় শিবিরে প্রতিদিন গড়ে প্রায় ৬০ টি রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বিখ্যাত টাইম ম্যাগাজিন। ফেলিজ সলোমনের লেখা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নৃশংসতা চালিয়েছে ৯ মাস আগে। পরে তা অব্যাহত থাকে। এতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হন। তারা ...
রাজধানীতে ৪৩ হাজার ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নাবিস্কো এলাকা থেকে ৪৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক মাদক ব্যবসায়ীর নাম-পরিচয় জানাতে ...
দুই বাসের রেষারেষি: প্রাণ গেল বিজ্ঞাপন কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. নাজিম উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। অাজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১০টার দিকে সায়দাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে একটি বাস অারেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে গুরুত্বর অাহত অবস্থায় তাকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ...
ঢাবিতে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ৪ মামলার প্রতিবেদন ২৫ জুন
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় করা চার মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ দিন ধার্য করেন। এর আগে চলতি মাসের ...
বৃষ্টির কারনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি লবণ উৎপাদনে
নিজস্ব প্রতিবেদক: দেশের উপকূলীয় এলাকায় অসময়ে বৃষ্টিপাত হওয়ায় মাঠ পর্যায়ে লবণ উৎপাদন বন্ধ রয়েছে। তাই এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে এই মুহূর্তে ফের লবণ উৎপাদন শুরু করা না গেলে চাষিদের লোকসানের পাশাপাশি তা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেনেএই খাতের বিশ্লেষকরা। সূত্র জানায়, গত কয়েকদিন ধরে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রায়শ আকাশে মেঘের পাশাপাশি ...
গাজীপুর নির্বাচনে ‘নতুন কৌশল’ নেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ‘নতুন কৌশল’ নিয়ে এগুবার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘খুলনায় জনগণের সাথে হিপোক্রেসি করেছে তারা (সরকার)। সেখানকার জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর