নিজস্ব প্রতিবেদক: ডেসটিনি ২০০০ লিমিটেড (ডিটুকে) কোম্পানি কেন বিলুপ্ত (অবসায়ন) করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব (দেরি) মার্জনা চেয়ে এবং সাধারণ সভা করা-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম ...
সদ্য সংবাদ
কেসি নির্বাচন: পাওয়া গেছে ১৪ কেন্দ্রের ফল
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৯৩২৫ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী পেয়েছেন ৩৪৫৬ ভোট। দৈনিক দেশজনতা/ টি এইচ
মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন যাত্রী। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা গণমাধ্যমকে জানান, মুক্তাগাছা থেকে মধুপুরগামী একটি ট্রাক ...
রাজবাড়ীতে ৮ম শ্রেণীর ছাত্র হত্যায় গ্রেফতার ৮
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার অষ্টম শ্রেণীর ছাত্র আকাশ মোল্যা (১৩) কে কুপিয়ে হত্যা মামলায় ৮ জন আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ। নিহত আকাশ মোল্যা বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মসিয়াল মোল্যার ছেলে ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পুর্ব শত্রুতার জের ধরে সোমবার বিকালে তাকে হত্যা কুপিয়ে হত্যা করে দূর্বত্তরা। এ ব্যাপারে আকাশের মা মোনোয়ারা ...
নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ: নোমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খুলনার নির্বাচনই প্রমান করছে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তারা জনগনের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে নয়। এই নির্বাচনের পর পর্যালোচনা করে বিএনপিকে নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে। খুসিক নির্বাচনের পর ইসির উপর কতটা আস্থা রাখা যায় তা চিন্তা করতে হবে। তিনি বলেন,সরকার এখন উলঙ্গ হয়ে গেছে, তাই তাদের আর লজ্জা শরমের কোনো ...
বর্ষায় সড়ক কাটার অনুমোদন দেবে না ঢাকা দক্ষিণ
নিজস্ব প্রতিবেদক: এবারের বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীতে কোনও সড়ক কাটার অনুমোদন দেবে না বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি রোজায় যানজট সহনীয় পর্যায়ে রাখতে রাস্তা সংস্কারের কাজ দু’-চারদিনের মধ্যে শেষ করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ মে) নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। রোজায় যানজট সহনীয় রাখতেই বিভিন্ন সেবা ...
আনোয়ার ইব্রাহিমের মুক্তি স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: মুক্তি স্থগিত করা হলো মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। মঙ্গলবার তার মুক্তি পাওয়ার কথা ছিল। খবর আল জাজিরার। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, তাকে রাজকীয় ক্ষমার বিষয়টি আলোচনার জন্য বুধবার সময় নির্ধারণ করে ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি। মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান এগংয়ের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আনোয়ারের মুক্তি নিয়ে চলমান প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট রাজা। তবে ...
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
খুলনা প্রতিনিধি: কেন্দ্র দখল করে সিল মারা, বিরোধী দলের প্রার্থীর এজেন্টদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া ও পুলিশের সহযোগিতায় জাল ভোট দেয়ার অভিযোগের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮.০০টা থেকে শুরু হয়ে বিকেল ৪.০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৪.০০ টার পর থেকে শুরু হয় গণনা। ভোট চলাকালীন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ...
৩ কেন্দ্রে সরকারদলীয় সমর্থকদের হামলা ভাঙচুর
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সরকারদলীয় নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থকরা। সেখান থেকে বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ অন্য দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। ভাঙচুর হওয়া কেন্দ্রগুলো হলো-জোহরা খাতুন স্কুল, বেয়ালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ময়লা সোনাকোটা স্কুল, গণি বিদ্যালয়। প্রত্যক্ষদর্শীরা ...
খালেকের ঘুরে আসা কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব!
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক যে কেন্দ্রে গেছেন সেই কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট গ্রহণ দেখছেন তালুকদার আব্দুল খালেক। অভিযোগ উঠেছে, কেন্দ্রগুলোতে যাওয়ার সময় খালেকের সঙ্গে ৩০/৪০ জনের একটি বহর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর