১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

সদ্য সংবাদ

মধ্যপ্রাচ্যে অশান্তির পথে হাঁটছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে এক অনুষ্ঠানে রেকর্ড করা এক বার্তায় বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের সর্বোচ্চ আশা।কিন্তু সত্যিকার অর্থে তিনি সেই পথে হাঁটছেন না। মূলত ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিই এখানে মূল নিয়ামক হিসেবে কাজ করছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ ...

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালত একইসঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। তবে, অন্য মামলায় গ্রেফতার দেখানোর কারণে এখনই কারামুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা ...

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বিশেষ সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। আজ  মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীকে ফোন করেন বিনালি ইলদ্রিম। তিনি প্রধানমন্ত্রীকে জানান, আগামী ১৮ মে প্যালেস্টাইনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ...

ভারতে ফ্লাইওভার ধসে প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়েছে বলে জানা যায়।  ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আটটি ক্রেইনের সাহায্যে ধসে পড়া কংক্রিট স্ল্যাব সরানোর কাজ চলছে। স্থানীয় পুলিশও উদ্ধারকাজ শুরু করেছে। ...

জুলাই থেকে পানির দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা জুলাই থেকে রাজধানীতে পানির দাম বাড়ছে। এক হাজার লিটারে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ সময় আসন্ন রমজান মাসে সুপেয় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। এছাড়া রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ...

খুলনার সিটি নির্বাচনে আওয়ামী লীগের খালেক বিজয়ী

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। মঙ্গলবার বিকাল ...

প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ, প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বিমানের প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শুভ্রত ঘোষ শুভর আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। একই সঙ্গে আগামী ১৭ জুন আসামিদের আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- বিমানের জুনিয়র টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক ও ...

ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর হামলায় ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক। ইসরাইলের গুলিতে ৬০জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়। এদিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তুরস্কে তিন দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আঙ্কারা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) শুক্রবার এক জরুরি বৈঠকের আহ্বান করেছে। তিনি বলেন, জেরুজালেমে যুক্তরাষ্ট্রের ...

খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে ১৩০১ চিকিৎসকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১ হাজার ৩০১ জন চিকিৎসক। এক বিবৃতিতে তারা অবিলম্বে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে বলেছেন, অন্যথায় এর দায়-দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।  বিবৃতিতে চিকিৎসকরা আরও বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। প্রতিরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। কাশি ও জ্বর নিয়ন্ত্রণে আসছে না। ডান চোখ ...

গাছে বেঁধে বাবা-ছেলেকে প্রহার করায় আটক ৩

প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর গ্রামে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে গাছে বেঁধে বাবা-ছেলেকে নির্যাতন করা মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এদের মধ্যে ২ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরজনের বিষয় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় ওই এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেছে ...