১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

সদ্য সংবাদ

বাংলাদেশ কিনতে যাচ্ছে মার্টিন সি-১৩০জে বিমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে দুটি লকহিড মার্টিন সি-১৩০জে পরিবহন বিমান কিনতে যাচ্ছে। গত ১০ মে মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। সহায়ক চুক্তির আওতায় বাড়তি এ দুটি বিমান কেনা হচ্ছে বলে জানানো হয়। বাংলাদেশের কাছে এ ধরনের বিমান বিক্রির সমঝোতাটি দুই দেশের সরকারি পর্যায়ে আরো আগে হলেও মার্শাল চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি সইয়ের সাথে ...

রাজস্থানকে হারিয়ে প্লেঅফের আরো কাছে কলকতা

স্পোর্টস ডেস্ক:       রাজস্থানকে হারিয়ে প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রাহানেদের হারানোর পর ১৩ ম্যাচে নাইটদের পয়েন্ট এখন ১৪। প্লে-অফ নিশ্চিত করতে ম্যাজিক ফিগার ১৬ পয়েন্ট। ম্যাচ হারলেও রাস্তা কঠিন হত শাহরুখের ফ্যাঞ্চাইজির। ঘরের মাঠে সেই অঘটন ঘটতে দেয়নি দীনেশ কার্তিকরা। ১৪২ রান তাড়া করতে নেমে রাজস্থানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নাইটব্রিগেড। ...

বজ্রপাত আতঙ্কে রাজশাহীতে ধান কাটায় ধীরগতি

রাজশাহী প্রতিনিধি: বরেন্দ্র অঞ্চলে চলছে বোরো ধান কাটার ধুম। তবে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। টানা বর্ষণে খেত ডুবে যাওয়ায় বেড়েছে ক্ষতির পরিমাণ। শ্রমিক সংকটের সাথে যুক্ত হয়েছে বজ্রপাত আতঙ্ক। এতে খেতের পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। গত ৯ মে জেলার তানোর উপজেলার কামারগাঁ বাতাসপুরে বজ্রপাতে মারা যান ওই গ্রামের কৃষক আনসার আলী (৩০)। এ ঘটনায় ...

রাজপ্রাসাদে আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল (প্রিজন) থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি রাজপ্রাসাদে গেছেন। মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং আগেই প্রধানমন্ত্রীর মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে কারা মুক্তির পর সাক্ষাতের জন্য রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন। মঙ্গলবার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা থাকলেও ...

মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার  থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে  রোজা শুরু হবে। মঙ্গলবার রাতে সৌদি বাদশার উপদেষ্টা তুর্কি আল শেইখ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে রোজা ও ঈদ পালন হয় একদিন ব্যবধান রেখে। আল আরাবিয়া টিভি জানিয়েছে, ...

মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ান রাজনীতিক ও পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আবারও রাজনীতিতে ফিরতে পারবেন। এক সময়ের সম্ভাবনাময় এই নেতাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল। আজ বুধবার রাজকীয় ক্ষমার বিষয়ে আলোচনার পর তাকে মুক্ত ঘোষণা করে ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি। মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান এগংয়ের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, আনোয়ারের ...

ইতিহাস কখনো ইসরাইল-যুক্তরাষ্ট্রকে ক্ষমা করবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন সিদ্ধান্তকে কোনভাবেই মেনে নেয়া হবে না, মঙ্গলবার এমনটাই বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। আনাদলুর সংবাদ।  লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরকে আমরা মেনে নেব না। ইসরাইল গাজায় দখলদারি বজায় রাখছে এবং সেখানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আর ...

কোটা আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে মারার হুমকি দিয়েছে ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির দুই নেতা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। কোটার আন্দোলকারী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে যুগ্ম আহ্বায়ক নুরুল হকের কক্ষে (১১৯) গিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় ছাত্রলীগ। মুহসীন হল শাখা ছাত্রলীগের সদ্য ...

ফিলিস্তিনিদের লাশের ওপর যুক্তরাষ্ট্রের দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকা ও ইসরাইল অধিকৃত জেরুজালেমের মধ্যকার দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। সোমবার জেরুজালেমে সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যখন মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানছিল, গাজায় তখনও নিহত ফিলিস্তিনিদের মরদেহ গোনার কাজটি সম্পন্ন হয়নি সম্ভবত। নিজ ভূমি জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সেখানে বিক্ষোভে নামা নিরীহ-নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে তাজা গুলি ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী যানজটের চাপে অনেকটা নাকাল হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। মঙ্গলবারও মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বুধবার সকালেও একই অবস্থা দেখা গেছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা ...