১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫১

সদ্য সংবাদ

ময়মনসিংহে রাজমিস্ত্রীকে পুড়িয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ী এলাকা থেকে উজ্জল মিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রির আগুনে ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওন্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি আবদার গ্রামের ছাত্তার মিয়ার বাড়িতে ভাড়া থেকে আশপাশে রাজমিস্ত্রির কাজ করতেন। নিহতের মা বেদেনা আক্তার ...

বাজেট অধিবেশন ৫ জুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ জুন মঙ্গলবার। এই ২১তম অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। বাজেট পেশ হবে ৭ জুন, পাস হবে ৩০ জুন। সংসদের একটি সূত্র মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ৫ জুন অধিবেশন শুরুর ব্যাপারে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর ...

চীনের কারণে পার পেয়ে যাচ্ছে মিয়ানমার, অভিযোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ এবং মিয়ানমার সফর শেষ করে ফিরে যাওয়ার পর রোহিঙ্গা ইস্যুতে এ নিয়ে পরিষদে প্রথম বৈঠক হলো সোমবার। সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, বৈঠকে জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি ক্ষোভ প্রকাশ করেছেন যে কিছু সদস্য দেশের জন্য মিয়ানমারের ব্যাপারে নিরাপত্তা পরিষদ কোনো শক্ত ব্যবস্থা নিতে পারছে না। নিকি হেলিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টারস জানাচ্ছে, ...

কেসি নির্বাচন: ২০০ কেন্দ্রে নৌকা ১২২৮৫৪ ,ধানের শীষ ৭৪৬৬১

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২০০ কেন্দ্রর ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১২২৮৫৪ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৬৬১ ভোট। এর আগে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশনের ...

রোজা শুরু কবে, জানা যাবে বুধবার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান শুরু বৃহস্পতিবার নাকি শুক্রবার তা জানা যাবে বুধবার (১৬ মে) সন্ধ্যায়। রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে বুধবার মাগরিবের পর (সন্ধ্যা ৭টায়) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি মতিউর রহমান। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ...

২৭ কেন্দ্রের ফল: আওয়ামী লীগ ১৪৭৫৮, বিএনপি ৭৫২৯

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। এর মধ্যে ২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১৪৭৫৮ ভোট। অপর দিকে তার প্রতিপক্ষ বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৭৫২৯ ভোট। এদিকে দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে ...

সকল মসজিদে এক পদ্ধতিতে খতম তারাবীহ্ পড়ার আহ্বান

ধর্ম ডেস্ক: দেশের সকল মসজিদে খতম তারাবীহ্ পড়ার সময় একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। দেশের প্রায় সব মসজিদে খতম তারাবীহ্তে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোন কোন মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। ...

নির্বাচনকে ‘প্রহসন’ বললেন সিপিবি প্রার্থী

খুলনা প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট আবারও প্রহসণে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত মেযর প্রার্থী মিজানুর রহমান বাবু। ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (১৫ মে) সাংবাদিকদের কাছে এ-সংক্রান্ত প্রতিক্রিয়ায় তিনি এমন অভিযোগ করেন। সিপিবি প্রার্থী বলেন, ‘ভোটগ্রহণকালীন সকাল থেকেই অনেক ভোট কেন্দ্রে সরকার দলীয় ছাড়া অন্য দলের এজেন্টরা দাঁড়াতেই পারেননি। আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় এলাকায় মহড়া, রিকশায় ...

প্রতারণার দায়ে সিম্ফোনিকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  মোবাইল ফোনের দেশীয় ব্র্যান্ড সিম্ফোনি তৈরির প্রতিষ্ঠান এডিসন গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। নিম্নমানের হ্যান্ডসেট বিক্রি করে প্রতারণা ও কাস্টমার কেয়ার সদস্যদের দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে। সোমবার দুইপক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ...

ইতালির নতুন কোচ মানচিনি

স্পোর্টস ডেস্ক: ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের সাবেক কোচ রবার্তো মানচিনি। ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পক্ষ থেকে গতকাল এ কথা জানানো হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে গত নভেম্বরে সুইডেনের কাছে হেরে আসন্ন রাশিয়া আসর থেকে বাদ পড়ে আজ্জুরিরা। দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হওয়া ইতালির কোচ জিয়ান পিয়েরো ...