১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

সদ্য সংবাদ

হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে কলকাতা

স্পোর্টস ডেস্ক:       অন্যের হাতে ভাগ্য ঝুলিয়ে রাখা নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্লে অফ ভাগ্য নিজেরাই নির্ধারণ করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়েছে দিনেশ কার্তিকরা। তাতে হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত হলো কেকেআরের। এখন আর একটি দলের জন্য অপেক্ষা। রাজীব ...

সরকারি কর্মচারীদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থাকার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ  (আইইবি) এর সদরদফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি, ঢাকা যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, একজন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নিরপেক্ষ থাকতে পারে না। আপনাদের অবশ্যই দেশের সংবিধানের চারটি ধারা মেনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষ নেয়া ...

প্রিন্স হ্যারি-মেগানের বিয়ে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের যুবরাজ হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে যাজক ডেভিড কনার খ্রিস্টান ধর্মমতে তাদের দু’জনকে বিবাহিত বলে ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অনুষ্ঠানে ব্রিটেনের রাণীসহ প্রায় ৬শ’ অতিথি অংশ নেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের ছয় মিনিট ...

সর্বোচ্চ উৎপাদনেও নিয়ন্ত্রণে নেই লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: রমজানের শুরুতেই বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে পড়েছে জনগণ। দেশের বিভিন্ন এলাকায় সেহরি ও ইফতারের সময়ও বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। দিনের বড় অংশ বন্ধ থাকছে শিল্প কারখানাও। এরই মধ্যে রমজানের আগের দিন গত বৃহস্পতিবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। ওই দিন ১০ হাজার ৮২৫ মেগাওয়াট উত্পাদিত হয়ে উপকেন্দ্র পর্যায়ে বিতরণ করা সম্ভব হয়েছে ১০ হাজার ৩২২ মেগাওয়াট বিদ্যুৎ। ...

কারাবন্দী মুরসিকে হত্যার হুমকি দেয়া হচ্ছে: পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে দুর্বিসহ জীবন কাটাচ্ছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এছাড়া সেখানে তাকে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে মুরসির পরিবার। শনিবার মুরসির পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। খবর পার্সটুডের। বিবৃতিতে মুরসির পরিবার জানায়, কনডেম সেলে টানা পাঁচ বছর থেকে অন্তরীণ মুরসির সঙ্গে বাইরের জগতের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত পাঁচ বছরে ...

শেরপুর থেকে মতিয়া চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ

শেরপুর প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুর জেলা আওয়ামী লীগ ও নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। এছাড়া সভায় নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ...

মজুদকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দা‌বি : বাসদ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের শুরুতে মজুদকারী মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)। শ‌নিবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাব সামনে এক মানববন্ধনে তারা এ দা‌বি জানায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর সম্পাদক কমরেড বাবুল বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রধান এবং সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া। বক্তব্য রাখেন কমরেড অ্যাডভোকেট বীরেন ...

প্রতারণার দায়ে ইবি কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে নড়াইল নালিশী আদালত কারাগারে পাঠিয়েছেন। ওই কর্মকর্তার নাম আলমগীর হোসেন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৭ মে) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ানের লস্করপুর গ্রামের দুই তরুণকে বিদেশে পাঠানোর কথা বলে দশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জাহিদুল আজাদ ...

গাজীপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের বিভিন্ন দোকান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও ...

বিএনপি নির্বাচনে না এলেও গনতন্ত্রের কোন ক্ষতি হবে না : কাদের

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি না এলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার সুযোগ থাকবে না। ১৯ মে শনিবার গাজীপুরের কালিয়াকৈরে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি, সুষ্ঠু নির্বাচন এসব ভাঙ্গা রেকর্ড তারা ...