অনলাইন ডেস্ক: দিনাজপুর, ময়মনসিংহ, ফেনী ও বরিশালে পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ীসহ ডাকাতি ও বিভিন্ন মামলার আসামি। এদিকে যশোরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দিনাজপুর: দিনাজপুরের বিরলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গাল কাটা বাবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।শনিবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার ...
সদ্য সংবাদ
যে কারণে হতে পারে স্তন ক্যান্সার
স্বাস্থ্য ডেস্ক: প্রতি ৮ জন নারীর মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং প্রতি ৩৬ জন আক্রান্ত নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা একজনের। যদিও ব্রেস্ট ক্যান্সার কেন হয়, তা অনেকের কাছে অজানা। নারী-পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে। নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। সাধারণত নরীদের ৪০ বছর পেরনোর ...
অভিষেকটা স্বরণীয় হলো না জিদান পুত্রের
স্পোর্টস ডেস্ক: লা লিগায় এবার তৃতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যদিও এই দলটির বিপক্ষেই মৌসুমের শুরুতে হেরেছিল রোনালদোরা। তবে শেষ ম্যাচে পুত্র লুকা জিদানকে মাঠে নামিয়ে চমক দেখিয়েছেন জিনেদিন জিদান। কিন্তু রিয়ালের হয়ে অভিষেকটা মধুর হয়নি ২০ বছর বয়সী এই গোলরক্ষকের। আর এই ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের পেছনেই ...
কাদেরের বক্তব্য জবরদস্তিমূলক: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপি না আসলেও নির্বাচন হবে’ মর্মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার যে বক্তব্য দিয়েছেন তা জবরদস্তিমূলক এবং একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহন করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের গতকাল বলেছেন-‘বিএনপি আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, ...
হাত হারানো রাজীবের মামলায় বাসচালকদের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন ও পরবর্তীতে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম দুজনের জামিন নামঞ্জুর করেন। বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহন বাসের চালক মো. খোরশেদের জামিন আবেদন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। এর আগে গত ৫ এপ্রিল এ ...
৩ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এ জামিন আবেদন দাখিল করা হয়েছে। বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল জানান, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছিলাম। কিন্তু জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হয়েছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে দেখা যায় না। ...
হিটলার নিহত হয়েছিলেন ১৯৪৫ সালেই
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৪৫ সালেই বুলেটের আঘাতে হিটলার নিহত হয়েছিলেন। রাশিয়ায় হিটলারের সংরক্ষিত দাঁতের অংশবিশেষ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন একদল ফরাসী গবেষক। বার্লিনে সায়ানাইড গ্রহণ করে হিটলার নিজের মাথায় নিজেই গুলি চালিয়েছিলেন বলে দাবি করছে গবেষকরা। হিটলারের দাঁত পরীক্ষার পর শুক্রবার এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে বিজ্ঞান সাময়িকী ইউরোপিয়ান জার্নাল অব ইন্টারনাল মেডিসিন। গবেষণা কাজে অংশ নেন চারজনের একটি ফরাসী ...
তারেক রহমানের নোটিশের জবাব দিলেন না শাহরিয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাসপোর্ট বর্জনের বিষয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশের জবাব দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুটি জাতীয় দৈনিকের সম্পাদকও উপেক্ষা করেছেন নোটিশটির। গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তারেক রহমানের বাংলাদেশের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগে জমা দেয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ...
সরকারি হজ গাইড নিয়োগের সাক্ষাৎকার আজ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার হজযাত্রীর হজ গাইড নিয়োগে সাক্ষাৎকার গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ সাক্ষাৎকার নেওয়া হবে। রোববার থেকে আগামী তিন দিন চলবে এই সাক্ষাৎকার পর্ব। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর ৯.৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাত্রী নিয়োগ করা হবে। ...
বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে আজ থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার নিষিদ্ধ হচ্ছে। এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে ৩ জুলাই মধ্য রাত পর্যন্ত। এই ৬৫ দিন সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। এ বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক কাজী শামস আফরোজ জানিয়েছেন, সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য গভীর সমুদ্রে বাণিজ্যিক ট্রলারে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর