১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৭

সদ্য সংবাদ

বনানীর ‘স্বপ্ন সুপার শপ’কে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং প্রতি কেজি গরুর মাংসে বাজারদর থেকে ১০০ টাকা বেশি রাখার অপরাধে রাজধানীর বনানীর ‘স্বপ্ন সুপার শপ’কে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-১ এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে সারোয়ার আলম বলেন, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী গরুর মাংস প্রতি কেজি ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও বনানীর ...

ঢাবি ছাত্রীকে হয়রানি: শাহবাগে চার বাস আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে একটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় রাস্তা থেকে ট্রাস্ট পরিবহনের চারটি বাস আটক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রবিবার (২০মে) শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে ওই বাসগুলো আটকে রাখা হয়। শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (১৭ মে)বিকাল পাঁচটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের ...

নিউ মার্কেটের ৮ ফাস্টফুড দোকানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিপণী বিতান নিউমার্কেটের ৮টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা ফ্রাইড রাইস, পচা মাংস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সস, পচা চিংড়ির সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। রবিবার (২০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা ...

২৪ মে পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট স্লো থাকবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  আগামী ২৪ মে পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি অর্ধেক থাকবে। আর এই ধীরগতির কারণে পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়লেও মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুব বেশি ভোগান্তি হবে না। বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়া এবং ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক ডাউন হওয়ায় ব্যবহারকারীদের এই সমস্যা থাকবে। রবিবার (২০ মে) দুপুর থেকে ...

নেইমারের পিএজিতে যাওয়া বাজে সিদ্ধান্ত: রিভালদো

স্পোর্টস ডেস্ক: প্রায় এক বছর পূর্ণ হতে চলল নেইমারের বার্সেলোনা থেকে পিএসজিতে আসার। কিন্তু এখন পর্যন্ত তার এই দলবদল ঠিক ছিল না ভুল ছিল তা নিয়ে বিতর্ক আছেই। বেশিরভাগের মতেই নেইমার ভুল করেছে কাতালান ক্লাবের সঙ্গে সম্পর্ক ছেদ করে। সেই দলে এবার যোগ দিলেন নেইমারের স্বদেশী সাবেক সুপারস্টার রিভালদো। তার মতে, বিশাল অংকের অর্থের লোভে বার্সেলোনা ছাড়া ঠিক হয়নি নেইমারের। ...

ছত্তিশগড়ে নক্সালদের হামলায় নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার কোলানার গ্রামে আইইডি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জওয়ান আহত হয়েছেন। নক্সালরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছত্তিশগড়ের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জওয়ান ছত্তিশগড় আর্মড ফোর্স-এর সদস্য। নিহত অপর দু’জন জেলার নিজস্ব ...

সাইবার হামলা: টার্গেট নারীরা, প্রতিরোধে প্রয়োজন সচেতনতা

অনলাইন ডেস্ক: তথ্য-প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলোযতে এই অপরাধের প্রবণতা বেশি। কারা সাইবার হামলার শিকার হচ্ছেন এবং কীভাবে? সাইবার অপরাধ এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করার কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ...

বাণিজ্যযুদ্ধ বন্ধে একমত চীন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি বলেছেন, যে কোনো ধরনের বাণিজ্যযুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির হুমকি থেকে সরে আসার ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষ সম্মত হয়েছে। খবর সিনহুয়ার। লিউ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে সপ্তাহব্যাপী সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। লিউ বলেন, উভয়পক্ষ বৈঠকে ঐকমত্যে পৌঁছেছে যে তারা বাণিজ্যযুদ্ধে যাবে না এবং একে অপরের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি বন্ধ করবে। বাসস দৈনিক দেশজনতা/ টি এইচ

জেএসসি-জেডিসি বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সাথে একমত শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আগামীতে জেএসসি-জেডিসি পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে আগামী ২৭ মে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। রোববার এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র ...

নির্বাচনে বিএনপি না আসলেও দলের সংখ্যা কম হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে বিএনপি না আসলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা কম হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুব লীগের আলোচনা সভায় তিনি মন্ত্রী এসব কথা বলেন। কাদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিার ফাঁদ বিএনপিই তৈরি করেছিল, এবার আর তা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও অংশগ্রহণকারী দলের ...