১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৪

সদ্য সংবাদ

সরকারি অফিসে হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ’ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে ‘নির্বাচিত ১০০ ভাষণ’ সংকলনটি রেফারেন্স বই হিসেবে সব সরকারি দফতরে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিব, ভারপ্রাপ্ত সচিব), সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনাপত্র পাঠানো হয়েছে। ৫৫২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স। বইটির দাম ৭৫০ টাকা। ...

আহলান সাহলান শাহরু রমাদান!

الحمد لله رب العالمين. والصلاة والسلام علي رسوله الكريم. وعلي اله واصحابه اجمعين. اما بعد. يا أَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُون মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা মুত্তাকীদের কল্যানের জন্য যেসব বিধান দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো রমাদান বা শাহরু রমাদান। আর এই রমাদানে যে আমল গুলো করা হয় তার মধ্যে অন্যতম হলো ...

বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ইফতারে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। রবিবার (২০ মে) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করে বিএনপি। খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা জানিয়ে এ ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানান মির্জা ফখরুল। বিগত কয়েক বছর ধরে রমজানে এ ইফতার পার্টির আয়োজন করে আসছে ...

জেএসসি-জেডিসিতে কমছে বিষয় ও নম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র স্কুল দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নম্বর ও বিষয় কমাতে শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৭ মে সভা আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি)। রবিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় উপস্থিত শিক্ষা ...

বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকার সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরির একটি বিষয়ে পড়া বাধ্যতামূলক করার চিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষতা ছাড়া চাকরির নিশ্চয়তা নেই। আমাদের দেশে কারিগরি শিক্ষার প্রতি মানুষের অনিহা রয়েছে। প্রকৃত অর্থে কারিগরিতে যারা লেখাপড়া করেছে তারাই বেকারের অভিশাপ থেকে মুক্তি ...

জিয়ানলুইজি বুফনের অশ্রুসজল বিদায়

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে সিরি ‘এ’তে জুভেন্তাসের শেষ ম্যাচ ছিল হেলাস ভেরোনার বিপক্ষে। আগেই নিশ্চিত হয়েছিল স্কুদেত্তো। এদিন ম্যাচ শেষে তাদের হাতে উঠবে ট্রফিটি। তবে আনন্দের চেয়ে বিষাদেই বেশি ভাসলেন জুভের খেলোয়াড় ও সমর্থকরা। কারণ, গত ১৭ বছর দলটির গোলপোস্ট আগলে রাখা এবং ক্লাবটির সমার্থ হয়ে যাওয়া অধিনায়ক জিয়ানলুইজি বুফনের জুভেন্তাসের হয়ে শেষ ম্যাচ ছিল এটি। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ...

মাদকের সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমানতালে মাদক সেবক ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ শীর্ষক র‌্যাবের দেশব্যাপী সচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ...

প্লে-অফ খেলতে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ১৭৫ রান

স্পোর্টস ডেস্ক: দিল্লি ডেয়ারডেভিলসের চলতি আইপিএলে প্লে-অফ খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গেছে। শেষ ম্যাচে ঘরের মাঠে তারা মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লিকে রোববার এই ম্যাচে হারালেই নিশ্চিত হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দলের প্লে-অফ। এমন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে দিল্লি। প্লে-অফ নিশ্চিত করতে এখন মুম্বাইয়ের প্রয়োজন ২০ ওভারে ১৭৫ ...

বাগেরহাট-৩ আসনে আ. লীগের মনোনয়ন নিলেন খালেকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট-৩ (রামপাল, মোংলা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন খুলনার সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার খালেক। রবিবার (২০ মে) দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খালেকের স্ত্রী ফরম সংগ্রহ করেন। এ সময় খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ মে খুলনা ...

এবছর সংসদের বাজেট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এবারের বাজেট চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি। বৈঠকে ২০১৯-২০২০, ২০২১-২০২২ অর্থ বছরের ...