১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

সদ্য সংবাদ

৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৭৩

নিজস্ব প্রতিবেদক: বিচারবহির্ভূত হত্যা চলছেই। গত তিন দিনে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১২ জন। পুলিশ ও র‌্যাবের দাবি নিহতরা অপরাধী। অনুসন্ধানে দেখা গেছে, গত চার মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৭৩ জন। যার মধ্যে ৬৯ জন নিহত হয়েছেন ক্রসফায়ারে। চলতি মাসে যে হারে ক্রসফায়ারের ঘটনা ঘটছে, তা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ...

ভালো কলেস্টোরল উৎপাদনে খান ধনিয়া পাতা

লাইফ স্টাইল ডেস্ক: ধনিয়া পাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে ব্যবহার করে থাকি। ধনিয়া পাতা রান্নার স্বাদ এবং ঘ্রাণ আরও বাড়িয়ে তোলে। কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই ধনিয়া পাতার গুণাগুণ শেষ হয়ে যায় না। ধনিয়া পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণ জাতীয় খাবার। সালাদে এবং রান্নায় ব্যবহার করুন ধনিয়া পাতা। এছাড়াও ধনিয়া পাতার জুস ...

রাজশাহীতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাহিদুর রহমান নামে এক যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মৃত সুবেদার আলী বিশ্বাসের ছেলে মাহিদুর রহমানের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে জানান, কারাগারে থাকা অবস্থায় ...

রাজতন্ত্রের অবসান চায় ব্রিটিশরা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজতন্ত্রের অবসান চায় দেশটির নাগরিকেরা। রাজতন্ত্রের অবসানে রীতিমতো স্বপ্ন দেখছেন তারা। এ লক্ষ্যে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে তারা প্রায়ই বিক্ষোভ প্রদর্শন করেন। শনিবার রাজপরিবারের ইতিহাসে অনন্য এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় একদিকে যেমন দেশটির অনেক নাগরিকের আবেগ-অনুভূতি রাজপরিবারের সঙ্গে মিশে গিয়েছিল। অন্যদিকে দেশটির বহু ...

ডাকাতদের চিনে ফেলায় কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিরোটোলা এলাকায় ডাকাতদের চিনে ফেলায় শ্যামলী খাতুন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্যামলী খাতুন ওই এলাকার দুবাই প্রবাসী কবির হোসেনের কনিষ্ঠ কন্যা ও পারঘোড়াপাখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে একদল সন্ত্রাসী কবির হোসেনের বাড়িতে প্রবেশ করে প্রথমে তার স্ত্রী আলিয়ারা ...

পাকিস্তান-ভারত পানিযুদ্ধ: বিশ্বব্যাংকে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-অধিকৃত কাশ্মীরে কিশানগঙ্গা পানিবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন নিয়ে উদ্বেগ জানাতে বিশ্বব্যাংকে যাচ্ছে পাকিস্তান। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ১৯৬০ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন বলে জানিয়ে আসছে পাক প্রশাসন। রবিবার এ ব্যাপারে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে পৌঁছেছে। সোমবার থেকে তিনদিন ধরে বিশ্বব্যাংক কমকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। এ সময় চারটি বিষয় তুলে ধরা হবে: কিশানগঙ্গা ...

কান ফেস্টিভ্যাল ছিল হার্ভের শিকার ভূমি

বিনোদন ডেস্ক: #MeToo, যেটা ব্যবহার করে গত বছরের এপ্রিল থেকেই যৌন হেনস্তার বিরুদ্ধে ঝড় উঠেছিল হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে সে সময় ধর্ষণের অভিযোগ করেন হলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেত্রীসহ প্রায় একশ নারী। এমনকী, হার্ভেসহ সকল যৌন হেনস্তাকারীদের শাস্তি চেয়ে হলিউডের রাস্তায় তারা মিছিলও করে। আবারও সেই #MeToo। যথারীতি আসামিও সেই বিতর্কিত হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইন। এবার তার ...

‘রেস-থ্রি’র সাতকাহন

বিনোদন ডেস্ক: বর্তমান বলিউডের মেগাস্টার সালমান খান। হঠাৎ করেই তিনি উড়ে এসে জুড়ে বসেন জনপ্রিয় ‘রেস’ ফ্র্যাঞ্চাইজিতে। তিনি জুড়তেই টিনসেল টাউনে পড়ে গেল হৈ হৈ রব। সালমান খান বলে কথা। অ্যাকশন ছবিতে তার পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স থাকবে না, এমনটা হয় না কি? তবে শুধু সালমানই নয়, ‘রেস থ্রি’ জুড়ে শুধুই চমক। তার কিছু জানা, কিছু অজানা। ভারতের মুম্বাই, কাশ্মীর এবং ...

বড়পুকুরিয়ায় আজ থেকে কয়লা তুলবে চীনা শ্রমিকরা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘটের নবম দিনেও অচলাবস্থা কাটেনি। এরই মধ্যে পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ জানান, খনি কর্তৃপক্ষ আজ সোমবার থেকে চীনা শ্রমিক দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করা পর্যন্ত চীনা শ্রমিকরাই কয়লা উত্তোলন কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে রোববার খনি কর্তৃপক্ষের ১৪ জন কর্মকর্তার নাম দিয়ে অজ্ঞাত ...

মাদক নির্মূল অভিযান: বন্দুকযুদ্ধে ৬ জেলায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ২০ জনের বেশি  মাদক বিক্রেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এতে মাদকের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার দিবাগত রাতেও ছয় জেলায় কথিত বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ তারা সবাই মাদক বিক্রির সঙ্গে জড়িত। এর মধ্যে যশোরে মাদকের সঙ্গে জড়িত তিনজন ...