১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫০

সদ্য সংবাদ

বাজেটে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার পরই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের খুশি রখতে আগামী বাজেটেই ১০ থেকে ১৫ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বেতন বাড়ানোর বিষয়ে সরকারকে সবদিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ...

গাজা গণহত্যা নিয়ে ওআইসির জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেছে মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজায় ফিলিস্তিন বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানাতে শুক্রবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এ জরুরি বৈঠক আহ্বান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এদিকে গাজা গণহত্যার আন্তর্জাতিক তদন্ত প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ ...

দিল্লির কাছে হারল ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক:       ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই মেরুতে থাকা চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ারডেভিলস মুখোমুখি হয়েছিল শুক্রবার। চেন্নাইয়ের যেখানে প্লে অফ নিশ্চিত, সেখানে দিল্লির কোয়ালিফাইয়েরও কোনো সুযোগ নেই। পারফরম্যান্স বিচারেও পরিস্কার ফেভারিট ছিল চেন্নাই। কিন্তু ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ৩৪ রানে হার চেন্নাইয়ের। অনেকটা যেন পচা শামুকে পা কাটা পড়ার মতো। তবে নিজেদের মাঠে দিল্লি অবশ্য ...

কিউবায় বিমান বিধ্বস্ত: নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এখন পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানা গেছে। তবে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। ...

যশোরে বন্দুকযুদ্ধে নিহত ৩

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটা ২০ মিনিটে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদম তলা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা ‘সন্ত্রাসী’ ছিলেন। নিহত ৩ জন হলেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান ...

দুই বোনকে এসিড নিক্ষেপে জড়িতদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন

ভোলা প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়াবাজার রাঢ়ি বাড়িতে একই পরিবারের দুইবোন এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১১টায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন েেথকে এ দাবি জানানো হয়। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের উদ্যোগে ভোলা প্রথম আলো বন্ধুসভা মানববন্ধনটির আয়োজন করে। এতে একাত্মতা প্রকাশ ...

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো বসতবাড়ির ১২টি কক্ষ

আতিকুর রহমান , গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ীর বসতবাড়ির ১২টি কক্ষ আগুনে পুড়ে গেছে। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, দক্ষিণ ধনুয়া ...

গোলাপগঞ্জে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

আজিজ খান, সিলেট প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মানবতা সেবা সংগটনের পক্ষ থেকে দরিদ্র ও অস্বচ্ছল ৩০ টি পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণে সংগটনের সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক সুবেদ আহমদের পরিচালনায় মানবতা সেবা সংগটনের কার্যালয়ে শুক্রবার (১৭মে) গরীব ও অসহায়দের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ...

ভালার লালমোহনে ২৩ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে কাটুন ভর্তি বিয়ারসহ জাফর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জাফর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে সে প্রতারণার মাধ্যমে কনফেকশনারী ব্যবসার আড়ালে কার্যত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে খবর পায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ...

কারাগারে ছোলা মুড়ি দিয়ে খালেদা জিয়ার ইফতার

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বেগম খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা রেখেই এতিমদের নিয়ে ঢাকার লেডিস ক্লাবে ইফতার করলেন বিএনপি নেতারা। প্রতিবছর ইস্কাটনের এই ক্লাবেই মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের পাশে বসিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন। আজ শুক্রবার প্রথম রোজায় সেই আয়োজন করে বিএনপি, সব কিছু হয় আগের মতোই। তবে দলীয় চেয়ারপারসনের অনুপস্থিতি মঞ্চে এতিমদের পাশে তার আসন শূন্য রাখা হয়। এদিকে কারাগারে খালেদা জিয়া কারা ...