১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৭

সদ্য সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ‘দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’ বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, রমজানে বাজারগুলোতে খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোন ধরণের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারের বাজারে ভেজাল বিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, ‘পাঁচটি অঞ্চলে ...

মাকে তাড়িয়ে বাড়ি দখলের অভিযোগ তুরিন আফরোজের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নিজের মাকে বের করে দিয়ে বাড়ি দখল করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন অভিযোগ করেছেন তার গর্ভধারিণী মা। রাজধানীর উত্তরায় ভাইয়ের নামে মায়ের দেয়া ওই বহুতল বাড়িটি গত বছর জোর করে দখলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর তুরিন আফরোজ। দখল হওয়া বাড়ি উদ্ধারের জন্য ঢাকার নিম্ন আদালতে মামলা করেছেন তুরিন আফরোজের আপন ছোটভাই শাহনওয়াজ আহমেদ শিশির। মামলাটি বর্তমানে ...

পর্তুগালের ২৩ সদস্যের দল ঘোষনা, নেই ন্যানি

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল চূড়ান্ত করল ২৩ সদস্যের স্কোয়াড। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার ন্যানির! শুধু ন্যানিই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোরা ২০১৮ বিশ্বকাপে পা রাখছেন ইউরো পর্তুগালকে ইউরো জেতানো গোল করা সেই এডেরকে ছাড়াi। তরুণ রেনাতো সানচেজ ও বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রে গোমেজও যায়গা পায়নি কোচ ফার্নেন্দো সান্তোসের সেরা ২৩ জনের দলে। ইউরোতে ...

টনসিলের চিকিৎসা

স্বাস্থ্য ডেস্ক: মুখ হা করলে গলার ভেতরে ডান ও বাঁ দিকে ছোট্ট বলের মতো যা দেখা যায় তার নাম টনসিল। ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে যখন টনসিল ফুলে যায়, তখন তাকে টনসিলের প্রদাহ বলে। টনসিল সমস্যা সাধারণত ১০ বছরের নিচের বাচ্চাদের বেশি হয় । লক্ষণ : ১. গলাব্যথা ও খুসখুসে কাশি হওয়া। ২. খাবার গিলতে, পানি পান করতে ব্যথা পাওয়া। ৩. জ্বর। ৪. কানে ব্যথা ...

অসুস্থ হয়ে হাসপাতালে শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার সকালে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে তিনি ফ্লুতে আক্রান্ত। সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন শ্রীলেখা। বৃহস্পতিবার হঠাৎ শরীরের তাপমাত্রা বাড়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে শারীরিক অবস্থার অবনতি হলেও অক্সিজেন দেওয়ার ...

এতিমদের সম্মানে বিএনপির ইফতার

নিজস্ব প্রতিবেদক: চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই প্রথম ইফতার করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সংগঠনটি। প্রতিবছর বেগম খালেদা জিয়া ইফতারে অংশ নিলেও এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। তবে মঞ্চে বেগম খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখেন নেতারা। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। উল্লেখ্য, গত ...

গাজায় গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যেইদ রা’দ আল হোসেইন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরাইল পুরোপুরি নির্বিচার বলপ্রয়োগ করেছে। এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন। আজ (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের  বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি গাজা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ...

রোজায় স্বাস্থ্য ভালো রাখার উপায়

লাইফ স্টাইল ডেস্ক: রহমতের মাস রমজান।দীর্ঘ একমাস যাবৎ সারাবিশ্বের মুসলিমরা এ মাসে সিয়াম পালন করেন। আমরা জানি সাধারণত রোজায় অসুস্থ মানুষও সুস্থ থাকেন আর যে কোনো মানুষই চাইলে সুস্থ থাকতে পারেন তবে সেটা অবশ্যই সঠিক নিয়ম মেনে চলার পর। কিন্তু যদি তা মানা না হয় তাহলে ভালোর চাইতে খারাপই হয়। তাই এই রমজান মাসে ভালো থাকার জন্য কিছু স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ ...

নিয়মিত টক দই শরীরকে রাখে টেকসই

লাইফ স্টাইল ডেস্ক: জানেন কি প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে আপনার শরীর? কমে যাচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। রোজ টক দই খান। ভ্যানিশ হয়ে যাবে আপনার শরীরের হাজারো সমস্যা। এমনকি টক দই আপনাকে দিতে পারে দীর্ঘায়ু। স্ট্রেসফুল লাইফ। শিফটের ডিউটিতে বায়োলজিক্যাল ক্লকের দফারফা। সারা বছর খুচখাচ কিছু না কিছু শরীর খারাপ লেগেই আছে। তার মানে কমছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ...

নওগাঁয় লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ সেকেন্দার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে সেকেন্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেকেন্দার নওগাঁ সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন পুত্র। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সেকেন্দারের ...