স্পোর্টস ডেস্ক: আইপিএল শেষ করেই কাউন্টি ক্রিকেট সারের পক্ষে খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। সবকিছু পাকাপাকি হয়ে ছিল। কিন্তু মনে হয় যেতে পারছেন না ভারতের তিন সংস্করণের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে মেরুদণ্ডের সমস্যায় ভূগছেন (স্লিপড ডিস্ক) ভারতের এ অধিনায়ক। বৃহস্পতিবার সকালে কোহলি মুম্বাইর এক অর্থোপেডিক সার্জনের কাছে যান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ...
সদ্য সংবাদ
পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ‘ধ্বংস করেছে’ উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পুংগিয়ে রি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গ ধ্বংস করেছে। কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকরাও বিস্ফোরণ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষাকেন্দ্রেই সব মিলে ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। ...
ফিলিস্তিনের প্রেসিডেন্টকে শেখ হাসিনার ফোন
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিকাল সোয়া পাঁচটার দিকে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস-উইংসূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার হাসপাতালে ভর্তি হন। দৈনিক দেশজনতা/এন আর
জামালপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। আজ বৃহষ্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার বীর হাতিজা গ্রামে এ ঘটনা ঘটে। ইসলামপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম. ভজন কুমার বর্মন জানান, পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা নতুন লাইন সংযোগের কাজ করার সময় বিদ্যুত সঞ্চালন লাইনের একটি তার ছিড়ে ...
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াংকার সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এসময় ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সংস্থাটির শুভেচ্ছা দূত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের বাইরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। এর আগে কক্সবাজারে তিনদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার ঢাকায় ফেরার আগে সামাজিক ...
চাঁদনীকে নিয়ে ফেসবুকে বাপ্পার স্ট্যাটাস
বিনোদন ডেস্ক: অভিনেত্রী চাঁদনীর সঙ্গে সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারের সম্পর্কের ইতি ঘটেছে। এর মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন বাপ্পা। তার হবু স্ত্রী অভিনয়শিল্পী ও উপস্থাপিকা তানিয়া হোসাইন। ইতিমধ্যে তারা আংটিবদলের কাজটিও সেরে ফেলেছেন। গত ১৬ মে তানিয়ার মায়ের পান্থপথের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তারা বাগদান সম্পন্ন করেন। গত ২০ মে হাতে আংটিসহ একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তানিয়া। এরপরই বিষয়টি নিয়ে ...
গ্রাহক প্রতারণা, রুচিকে দেড় লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: অফারের নামে গ্রাহক প্রতারণার অভিযোগ এসেছে রুচি চানাচুরের বিপক্ষে। অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে জরিমানাও করা হয়েছে স্কয়ার গ্রুপের এই প্রতিষ্ঠানটিকে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। কারওয়ান বাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিকে আবার জরিমানা করা হয়। অভিযোগটি দায়েরকারী হুমায়ুন কবীর তার অভিযোগপত্রে উল্লেখ করেন, রুচি চানাচুরের বিজ্ঞাপনে বলা হয়, ...
গোটা ফল না ফলের রস, কোনটা বেশি পুষ্টিকর?
লাইফ স্টাইল ডেস্ক: ফল বেশি পুষ্টিকর না ফলের রস? এ তর্ক চলবেই। এক্সারসাইজ বা খেলার সময় চটজলদি অতিরিক্ত এনার্জি পেতে ফলের রস খাওয়া যেতেই পারে। তবে চিকিত্সক বা ডায়েটিশিয়ানরা বলেন স্বাস্থ্যগুণ বজায় রাখতে রস নয়, অবশ্যই খান গোটা ফল। পারলে খোসাসমেত। জেনে নিন রস করে খেলে কী কী পুষ্টিগুণ বাদ পড়ে যায়। কী নেই ফলের রসে- যে ফলগুলো খোসাসমেত খাওয়া ...
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আ.লীগ: কাদের
নিজস্ব প্রতিবেদক: বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন না করলেও চলমান মাদকবিরোধী অভিযানকে আওয়ামী লীগ পূর্ণ সমর্থন করে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, মাদকের সঙ্গে ...
সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশনের নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে কমিশন বৈঠকে সিটি নির্বাচনের আচরণ বিধির সংশোধনীতে এ প্রস্তাবনা করা হয়েছে। তবে গাজীপুর সিটি নির্বাচনে এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যেহেতু গাজীপুর সিটি নির্বাচনের তফসিল হয়েছে, সেহেতু এমপিরা ওই নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর