নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের সনদ প্রদানসহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল আগামী শনিবার ঘোষণা করা হবে। বাংলাদেশ বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘আগামী ২৬ মে শনিবার সকাল ১০টায় বার কাউন্সিলের সভা কক্ষে বার কাউন্সিল সাধারণ নির্বাচন-২০১৮ এ ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হইবে। উক্ত দিন সংশ্লিষ্ট ...
সদ্য সংবাদ
আজও বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৭ জন
নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে দেশজুড়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান। এসব অভিযানে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজও বন্দুকযুদ্ধে ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ১ জন, নরসিংদীতে ২ জন, ময়মনসিংহ, ঝিনাইদহ, কক্সবাজার ও কুমিল্লায় একজন করে নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো খবর: ...
উত্তর কোরিয়াকে লিবিয়া ভাববেন না : পিয়ংইয়ং
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরিণতি লিবিয়ার মতো হতে পারে’-মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে পিয়ংইয়ং। পেন্সের মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়ে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, উত্তর কোরিয়াকে লিবিয়া ভাববেন না। কেননা উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্রধারী দেশ। আর লিবিয়া কেবলমাত্র কয়েকটি যন্ত্র স্থাপন করে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। সাহস থাকলে পরমাণু যুদ্ধে নেমে শক্তির ...
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রধান কোচ কোর্টনি
স্পোর্টস ডেস্ক: আগামী ৩ জুন থেকে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে জোর অনুশীলন শুরু করেছে টাইগাররা। ক’দিন আগেই ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। তবে সবচেয়ে ব্ড় খবর হলো- আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও প্রধান কোচের ভূমিকায় থাকবেন কোর্টনি ওয়ালশ। এরইমধ্যে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ...
এলএনজি পেতে আরও এক দফা সময় পিছিয়ে
শিল্প ও বাণিজ্য ডেস্ক : পাইপলাইনে ছিদ্র দেখা দেয়ায় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আরেক দফা পিছিয়ে গেছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে সময়মতো পাইপলাইনের সংস্কার কাজ করা যায়নি। এখন কাজ শেষ করে জুনের প্রথম সপ্তাহেই জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে এলএনজি ...
সরকারের অবস্থা নড়বড়ে, তাই নির্বিচারে মানুষ হত্যা: দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আজ দেশের যে পরিস্থিতি এতে বোঝা যাচ্ছে সরকারের পরিস্থিতি ভালো না। আর ভাল না বলেই গত ৭ দিনে ৫০ জনকে হত্যা করা হয়েছে।’ সরকারের অবস্থা নড়বড়ে, তাই নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার নির্বিচারে দেশের সাধারণ মানুষের ওপর মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার চালিয়ে যাচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি। ...
আরও ২ দিন লাগবে ইন্টারনেটের গতি ফিরতে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কক্সবাজার-চেন্নাই রুটে ক্যাবলের একটি রিপিটার পরিবর্তনের কাজ চলছে। এই কাজ শেষ হতে পারে ২৬ মে। ফলে দেশে ইন্টারনেটের গতি ফিরতে লাগবে আরও দুই দিন। এদিকে রিপিটার পরিবর্তনের কাজের জন্যে প্রথম সাবমেরিন ক্যাবলে ডেটা সঞ্চালন ১৮ মে থেকে বন্ধ রয়েছে। যার কারণে সারা দেশে ইন্টারনেটের গতি কম হচ্ছে। কাজ শেষ হলে গতি ফিরবে ইন্টারনেটে। বাংলাদেশ সাবমেরিন ...
রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবেন সালাহ
স্পোর্টস ডেস্ক: আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিতব্য ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচে লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে ক্লাবটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর ওপর। সেই ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে সুস্থ্যতাও কামনা করছেন বিশ্বের লাখ লাখ ভক্ত-সমর্থক।তাদের চিন্তার কারণ একটাই। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার ...
কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে পূর্ব নির্ধারিত ১২ জুনের আলোচিত বৈঠকটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সম্প্রতি একটি বিবৃতিতে ‘তীব্র ক্ষোভ ও প্রকাশ্যে শত্রুতা’র ওপর ভিত্তি করে বৃহস্পতিবার তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘কিমের সঙ্গে বৈঠকে অংশ নেয়াটা ‘অনুপযুক্ত’ হবে।’ বৈঠকটি আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল। ...
শুল্ক ফাঁকির দায়ে দুজনের সাত বছরের জেল
নিজস্ব প্রতিবেদক: শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ ৯০ হাজার ৮০ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেসার্স জেসী নিটওয়্যার লিমিটেডের পরিচালক সেলিম আহমেদ ও মো. কামরুল ইসলাম।রায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর