বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে নতুন স্কুটার আনলো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। মডেল হোন্ডা ডায়ো স্কুটার। দিল্লিতে এক্স শোরুম দাম ৫১ হাজার ২৯২ রুপি। একই মডেলের ডিলাক্স নামে আরেকটা স্কুটার বিক্রি করছে হোন্ডা। ওই মডেলের দাম ৫৩ হাজার ২৯২ টাকা। হোন্ডার এই স্কুটারে থাকছে প্রিমিয়াম এলইডি হেডল্যাম্প ও পজিশন ল্যাম্প। সেই সঙ্গে সিট ওপেনিং সুইচ-সহ ফোর ইন ওয়ান ...
সদ্য সংবাদ
শিগগিরই এক লাখ শরণার্থীকে ভাসানচরে স্থানান্তরিত করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফের শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাটালিয় কানেম প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ...
রুবেল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ার উলুয়াটি গ্রামের যুবক রুবেল মিয়া (২২) হত্যার তিন বছরের মাথায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগের আদেশ দেয় আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দন্ডিতরা হচ্ছেন- একই এলাকার স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া(২৮), ...
প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেশকে মাদকমুক্ত করবোই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে জঙ্গি, মাদক ও জলদস্যু-বনদস্যুমুক্ত করতে হবে। আর এ প্রত্যয়ে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। অতি শিগগিরই সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত ঘোষণা করা হবে।’ বুধবার ...
অবৈধ অভিবাসীদের বের করে দিবে ইতালি
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘দ্য লিগ’ দলের প্রধান মাত্তেও সালভিনির প্রস্তাবে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে।‘দ্য লিগ’ও ‘ফাইভ স্টার মুভমেন্ট’ দলের সঙ্গে জোট সরকার গঠনে একটি চুক্তি করেছে৷এই চুক্তিতে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি৷ তবে সম্প্রতি ডানপন্থি ও পপুলিস্ট ঐ ...
অন্যায়ভাবে গুলি হলে প্রতিকারের সুযোগ থাকবে: এইচটি ইমাম
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে কাউকে অন্যায়ভাবে গুলি করা হলে তার স্বজনদের প্রতিকারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। গত ৪ মে থেকে মাদকের বিরুদ্ধে শুরু হওয়া সাড়াঁশি অভিযানে ৪০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক বিক্রেতা নিহতের ঘটনাটি নিয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন ইমাম। এই অভিযানে যারা নিহত হয়েছে, তাদের মধ্যে একজনও নিরপরাধ মানুষ নেই- এটা কীভাবে নিশ্চিত ...
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের মাঠে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য চিহ্নিত সন্ত্রাসী আবদুল কাদের জোয়ার্দ্দারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। কাদের দীর্ঘদিন ধরে হরিনাকুন্ডু ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে ছিল।তার বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় একটি হত্যা অপহরণ ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ...
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে কোলকাতা-রাজস্থান
স্পোর্টস ডেস্ক: আইপিএলে এলিমিনেটর ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। আজকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। কারণ যারাই হারবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। আজকে যে দল জিতবে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের সাথে। অর্থাৎ জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। গতকাল প্রথম ...
সাপলেজা ইউনিয়নে চারটি বেইলি ব্রিজ এখন মরণফাঁদ
নিজস্ব প্রতিবেদক: মঠবাড়িয়া-সাপলেজা-বাবুরহাট সড়কের সাপলেজা ইউনিয়ন অংশে চারটি বেইলি ব্রিজ মরণফাঁদে পরিনত হয়েছে। উপকূলীয় দুই উপজেলার সড়কপথের যাতায়াতে চার ব্রিজ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। গত তিন মাস আগে সড়কের সাপলেজা আবাসন সংলগ্ন এলাকার সেতুর পাটাতনের স্লিপার পাত খালে খসে পড়ে সেতুতে বড় বড় খাদের সৃষ্টি হয়। ফলে যাতায়াতের কোনো বিকল্প পথ না থাকায় নাজুক সেতু ...
‘বিএনপিকে নির্মূল করতেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার’
ঠাকুরগাঁও প্রতিনিধি: সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল বিএনপিকে নির্মূল করার জন্য অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই অরাজনৈতিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হোক। যেন কাউকে অন্যায়ভাবে ক্রসফায়ার না দেয়া হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরে বিএনপির মহাসচিবের নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর