আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিখ্যাত লেখক, পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ (৮৫) আর নেই। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটেনে একটি হাসপাতালে মারা যান তিনি। ফিলিপের এক বন্ধু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে ফিলিপ রোথ পরলোকে গেছেন। পুলিৎজারজয়ী ঔপন্যাসিক ফিলিপ রোথ বেশ কয়েকটি উপন্যাসের জন্য সমাদৃত হয়ে থাকবেন। তার বিখ্যাত লেখা অ্যামেরিকান পাস্তোরাল, পোর্টনয়স’কমপ্লেইন্ট এবং গুডবাই কলাম্বাস। তার বেশিরভাগ ...
সদ্য সংবাদ
২০১৭-১৮ অর্থবছরে রেমিটেন্স বেড়েছে ১৭.৫১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দশ মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে ১২,০৮৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সের চেয়ে এ সময়ে আসা রেমিটেন্সের পরিমাণ ১৭.৫১ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পযন্ত সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ১০,২৮৭.২৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ...
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ভেনেজুয়েলা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিতর্কে দেশটির ওপর নতুন মার্কিন অবরোধ আরোপের ঘটনায় এ পদক্ষেপ নিলেন পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো। মঙ্গলবার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের এ ঘোষণা দেন মাদুরো। মঙ্গলবারই তাকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভেনেজুয়েলায় মার্কিন চার্জ দ্য ...
নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: জেলার কেন্দুয়া উপজেলায় একটি হত্যা মামলার রায়ে ৪ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককেই ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করা হয়। বুধবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- স্বপন, জুয়েল, রাজধর, এরশাদ। রাষ্ট্রপক্ষের ...
বগুড়ায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। বুধবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার এসআই মাসুদ। তিনি জানান, বগুড়া থেকে নন্দিগ্রামগামী লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ...
ভারতে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি: নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে আন্দোলনকরীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। মঙ্গলবারের এই ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির আনন্দবাজার ও এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) স্টারলাইট কপার কারখানার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছিল ঠিক ...
নর্থ সাউথের তিন পরিচালকের দুর্নীতি তদন্ত করবে ইউজিসি
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) পরিচালনা পর্যদের তিন সদস্যসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ মঞ্জুরি কমিশনকে বিষয়গুলো তদন্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো লিখিত অভিযোগের ভিত্তিতে তা তদন্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা ওই অভিযোগপত্রে কয়েকজন পরিচালকের ব্যাপারে বিভিন্ন আর্থিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপন করা ...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় থেঁতলে গেলো বাস চালকের পা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় ইসমাইল হোসেন (৪৭) নামে একজনের পা থেঁতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন অনাবিল পরিবহনের বাসের চালক। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘাতক বাসসহ চালক পালিয়ে গেছে। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ ঢামেক হাসপাতাল থেকে জানানো ...
ক্রসফায়ারে ভীত নই : বদি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, যার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে মুঠোফোনে তিনি বলেন, ‘অভিযোগ থাকলেও কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি ইয়াবা বা অন্য কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিছু মিডিয়াও ইয়াবা ব্যবসা করছে। সাংবাদিকরাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। আমি যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নেই, তখনই মিডিয়ারা সিন্ডিকেট করে আমার ...
চেন্নাইয়ের বিপক্ষে সাকিবদের হার
স্পোর্টস ডেস্ক: প্রথম পর্বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুই ম্যাচের দুইটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। তবু প্রথম পর্বের সেরা দল হয়েই প্লে’অফের টিকিট পায় তারা। কিন্তু প্লে অফেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি হায়দ্রাবাদ। একাদশ আইপিএলে তৃতীয়বারের মতো চেন্নাইয়ের কাছে হেরেছে সাকিবরা। প্লে’অফ পর্বেও চেন্নাইয়ের কোয়ালিফায়ার-১ এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ২ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর