১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

সদ্য সংবাদ

বেরোবিতে ভর্তি জালিয়াতি সম্পৃক্ততায় দুই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ততার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টায় প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার চলাকালে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা অবস্থায় তাদের আটক করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদি হাসান সজল রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যজন মোস্তফা বিন ইসমাইল ...

ফিলিস্তিনি ধনকুবেরকে ছেড়ে দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি বংশোদ্ভূত ধনকুবের সাবিহ আল-মাসরিকে ছেড়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি তার রিয়াদের বাসায় গেছেন বলে জানিয়েছে আলজাজিরা। মুক্তি পাওয়ার পর মাসরি গণমাধ্যমকে বলেছেন, তার সঙ্গে ‘সম্মানজনক আচারণ’ করা হয়েছে। চলতি সপ্তাহেই ব্যবসায়িক কাজ ছেড়ে তিনি জর্ডানের রাজধানী আম্মান পৌঁছেবেন। এর আগে গত মঙ্গলবার ৮০ বছর বয়সী জর্ডানের এই ব্যবসায়ীকে দুর্নীতি সংক্রান্ত তথ্য ...

টাঙ্গাইলে তিন দিনের ইজতেমা শুরু বৃহস্পতিবার

টাঙ্গাইল প্রতিনিধি: আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। টাঙ্গাইল শহরের বৈল্যা ধুলেচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় উন্মুক্ত ময়দানে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান চলবে। টাঙ্গাইল জেলার সবকটি উপজেলা থেকে বিভিন্ন বয়সী তাবলিগি সাথীরা ইজতেমায় সমবেত হবেন। টাঙ্গাইল ছাড়াও অন্যান্য জেলার তাবলিগি সাথীরা  ইজতেমায় উপস্থিত থাকবেন। এছাড়া বিদেশি তাবলিগি সাথীরাও টাঙ্গাইল ...

ভূমি অফিস নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

খুলনা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছে কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের শতবছরের পূর্বের ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় পুরাতন ভবনের পাশেই নির্মাণ করা হচ্ছে দ্বিতল নতুন ভবন। ভবন ও প্রাচীর নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। খুলনার মিথিলা এন্টারপ্রাইজ ঠিকাদারী ...

রাজধানীতে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় রিকশায় থাকা মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দয়াগঞ্জে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশুর বড় ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাদের মা। রিকশা করে যাওয়ার সময় দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। এরপর শিশুকে ঢাকা ...

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার সকাল সাড়ে ৯টার সময় শহরের বোষ পাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও ...

লেবাননে ব্রিটিশ কূটনীতিককে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ব্রিটিশ দূতাবাসের এক নারী কর্মকর্তা খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর দুর্বৃত্তরা হত্যা করে তার লাশ সড়কের পাশে ফেলে রেখে যায়। খবর: দ্য নিউ এরাব ও আল-আরাবিয়া এরাবিক। লেবাবন পুলিশ জানিয়েছে, শনিবার একটি ব্যস্ত সড়কের পাশ থেকে কূটনীতিক রেবেকা ডায়েকের লাশ উদ্ধার করা হয়েছে। ফ্রান্স প্রেসকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেবেকাকে ...

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নাঈম ইসলাম (২৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত নাঈম উপজেলার সুন্দ্রাহবি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, নাঈম ইসলাম বেশ কিছুদিন ধরে কালীগঞ্জের কাকিনা গ্রামের এক কলেজছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্ত’র বিষয়ে কলেজছাত্রী থানায় অভিযোগ দায়ের করলে পরিপ্রেক্ষিতে পুলিশ নাঈমকে আটক করে ...

যুক্তরাষ্ট্রের তথ্যে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র দেয়া তথ্যের ভিত্তিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পেয়েছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি বলছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গির্জায় আত্মঘাতী হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। খবর বিবিসির। এ এফএসবি’র এক বিবৃতিতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আইএস’এর সমর্থক সাতজনকে গ্র্রেপ্তার করার কথা জানানো হয়। শনিবারে হামলাটি করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। ...

যাত্রীর ব্যাগের হাতলের পাইপের ভেতর সোনা

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম প্রিভেন্টিভ দল (শুল্ক) রোববার দিবাগত রাতে শাহজালাল বিমান বন্দরে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ কেজি ৫৯০ গ্রাম, মো. মহসীনের কাছ থেকে এক কেজি ...