১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩১

সদ্য সংবাদ

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন: নীল দলের বিপুল জয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতে জয়ী হয়েছে। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত কমিটির সহ-সভাপতি ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে। বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল কার্যকরী পরিষদের একটি মাত্র সদস্য পদে জয় পেয়েছে। ...

ভারতীয় কংগ্রেসের সভাপতি হলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত বলে ঘোষণা করা হয় তাকে। ১৬ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নেহেরু-গান্ধী পরিবারের ষষ্ঠ সদস্য হিসেবে কংগ্রেস প্রধান হলেন রাহুল। দলের সভাপতি পদে রাহুলের বিরুদ্ধে অন্য কেউ মনোনয়ন জমা দেননি। গুজরাট ভোটের পর আগামী ১৬ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করবেন রাহুল। ...

স্বর্ণের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে দর কমায় দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।সমিতির পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার বিষয়টি জানানো হয়। সোনার নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। এতে বলা হয়, কাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৯৩৯ টাকা, ...

ভারতে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে সোমবার একটি মালবাহী গাড়ির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ২৮৫ কিলোমিটার দক্ষিণপূর্বে মির্জাপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মির্জাপুরে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক্টরের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক্টরটিতে যাত্রী ছিল।’ ‘ঘটনাস্থলেই ...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় রাষ্ট্রদ্রোহ মামলা

গাইবান্ধা প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও অবজ্ঞা করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার গাইবান্ধা আমলী আদালতে গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত গণতন্ত্র ...

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রোববার নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্রবাদী গোষ্ঠী আইএসের নয় সদস্য নিহত ও অপর চারজন আহত হয়েছেন। সোমবার স্থানীয় এক কমকর্তা একথা জানিয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্প্রতি খোগিয়ানি জেলায় উগ্রবাদ দমন অভিযান শুরু করেছে। এ অভিযান চলাকালে রোববার নিরাপত্তা বাহিনী ও আইএস যোদ্ধাদের মধ্যে ব্যাপক ...

১২৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৮ যুগ্মসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১২৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হল ৫৬০ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশ’র কিছু বেশি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে ...

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে আজই প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘গেজেট হয়ে গেছে এখন শুধু প্রকাশের অপেক্ষা। আজই প্রকাশ পাবে। আগামী ৪৫ মিনিটের মধ্যে। সুপ্রিম ...

চট্টগ্রামে মাটির ঘর ধসে নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে মাটির ঘর ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার দোহাজারি পৌর সদরের আওতাধীন ইদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মমতাজ বেগম (৫০) ও তার মেয়ে পান্না বেগম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন ফেরদৌস আরা বেগম (১৮) নামে একজন। দোহাজারি হাসপাতালের আরএমও ডা: ...

সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন লেনদেন শেষে ডিএসইতে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৭০টির ...