১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:১৭

সদ্য সংবাদ

ইবির বি ইউনিটে পাশের হার ৩৫ শতাংশ, জি ইউনিটে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিট ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে দুই ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়। ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে পাশের হার ৩৫.৩৭ শতাংশ এবং ব্যবসায় প্রশাসন ...

ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের মন্ত্রী-এমপিরা। উদ্বোধনের পর লেজার লাইট শোয়ের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রোবট ...

কোরীয় উপদ্বীপের আকাশে মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক: যৌথ সামরিক মহড়া চালানোর সময় বি-১বি মডেলের মার্কিন বোমারু বিমান কোরীয় উপদ্বীপের আকাশ পদখিন করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মহড়ার অংশ হিসেবেই মার্কিন যুদ্ধবিমান ওই অঞ্চল পরিক্রমণ করে। কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র  বোমারু বিমান পাঠালো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার জানায়, উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু হামলার হুমকির জবাবে ওই অঞ্চলে ধারাবাহিকভাবে সামরিক মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ...

জবির ‘বি’ ও ‘ই’ কোটায় সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ও ‘ই’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণিতে কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দপ্তর এ তথ্যটি নিশ্চিত করেছেন। দপ্তর থেকে জানানো হয়, কোটায় আবেদনকারীদের কোটার সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ ...

কণ্ঠশিল্পী মিলার মামলায় শাশুড়িসহ ৩ জনের জামিন

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী মিলার দায়ের করা মানহানির মামলায় শাশুড়িসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বু্ধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন- মিলার শাশুড়ি আফরোজা নাসির, দেবর এস এম আর রহমান বাপ্পি এবং একটি অনলাইন পত্রিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম। বুধবার মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু ...

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে গত সপ্তাহে দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তারা এক বিবৃতিতে জানায়, নভেম্বরের শেষ দিকে দেশটির কাউন্টার টেরোরিজম কমান্ড সদস্যরা দক্ষিণ-পূর্ব বার্মিংহামে ২০ বছর বয়সী নাইমুর জাকারিয়া রহমান এবং ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান নামের দুইজনকে গ্রেপ্তার করে। স্কাই নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার পরিকল্পনা ...

সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটক প্রিন্সদের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স ও ধনাঢ্য ব্যবসায়ীদের বেশিরভাগই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছেন। এমন তথ্য দিয়েছে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল। কর্তৃপক্ষ বলছে, সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটককৃতদের। তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছেন, সে তালিকাও প্রকাশ করা হয়নি। তবে এখনও যারা রাজি হননি, তাদের বিচারের মুখোমুখি ...

শেখ হাসিনার সাহায্য চান অপু

বিনোদন ডেস্ক: স্বামী শাকিব খানের তালাকের নোটিশ পাঠানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বুধবার একটি জাতীয় দৈনিকের সাথে আলাপকালে শাকিবের তালাক কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও সুবিবেচনাপ্রসূত মনের মানুষ। তাঁর সহমর্মিতা অতুলনীয়। শাকিবের একরোখা সিদ্ধান্তে আমার জীবন এখন বিপন্ন। প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপই এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে ...

জাহাজের ধাক্কায় ফেরীর বাস-ট্রাক নদীতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের কাউখালী উপজেলায় লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির তলা ফেটে অর্ধনিমজ্জিত হয়ে পড়ায় কঁচা নদীতে ৩টি গাড়ি উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। নদীতে পড়ে যাওয়া তিনটি গাড়ির মধ্যে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক রয়েছে। এ ঘটনার পর বরিশাল-পিরোজপুর-খুলনা-যশোর রুটের গাড়ি চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ...

ইয়েমেনে সংঘাত এড়াতে নিরাপত্তা পরিষদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: সংঘাত এড়িয়ে আলোচনায় ফিরে আসতে ইয়েমেনের সকল পক্ষের প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ নিহত হওয়ায় সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতির আরও অবনতি ঘটার পর পরিষদ এ আহ্বান জানালো। খবর এএফপি’র। ইয়েমেন পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর পরিষদের প্রেসিডেন্ট জাপানের রাষ্ট্রদূত কোরো বাশো বলেন, ‘সংঘাত পরিহার করে ইয়েমেনের দীর্ঘ মেয়াদি অস্ত্রবিরতি অর্জনে ...