১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৪

সদ্য সংবাদ

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঢাকা-রাজশাহী

স্পোর্টস ডেস্ক: রাজশাহী কিংস বিপিএল পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। আর দুটি ম্যাচ বাকি। প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে দুটি ম্যাচেই জয় প্রয়োজন তাদের। ঢাকায় শেষ পর্বে তাদের দুটি খেলার প্রথমটির প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। দলটি ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে আছে। তবে শেষ দুটি ম্যাচে হার কেড়ে নিতে পারে তাদের প্লে-অফে ...

মাদার তেরেসা ভবন পরিদর্শনে পোপ

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করছেন বিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সফরের শেষ দিন আজ সকাল ১০টায় মাদার তেরেসা ভবনে গেলে তাকে স্বাগত জানানো হয়। এরপর তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন শেষে খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিকেল সোয়া ৩টায় তিনি নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

ট্রাম্পের বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে প্রস্তুত ফ্লিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। খবর বিবিসি ও রয়টার্সের। গত জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। ফ্লিনের এই স্বীকারোক্তি স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের নেতৃত্বে চলমান তদন্তে বড় অগ্রগতি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এবিসি ...

যুক্তরাষ্ট্রের ৫ শহরে ‘হালদা’

বিনোদন ডেস্ক: শুক্রবার সারাদেশের ৮২ হলে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। এবার প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো। প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ৫টি শহরে ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘হালদা’। শহরগুলো হলো নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়া। সেখানে রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা দেখতে পাবেন ‘হালদা’। আরো জানানো হয়, ধারাবাহিকভাবে উত্তর ...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

নিজস্ব প্রতিবেদক: আজ হিজরি ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের এ দিনে মক্কার কুরাইশ বংশে মা আমেনার ঘরে জন্মলাভ করেন তিনি। খাঁটি তৌহিদ ও সাম্য-মৈত্রীর শিক্ষা প্রদান শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দের ১১ হিজরির ঠিক এ দিনেই তিনি আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে এ জগত ছেড়ে যান।এ জন্য দিনটি বিশ্বের মুসলমানদের কাছে ...

সিআইএ’র সাবেক কর্মকর্তাকে গ্রেফতারে খুঁজছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ব্যর্থ গণঅভ্যুত্থানের পেছনে ইন্ধন ছিল এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা গ্র্যাহাম ফুলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের প্রধান চিফ প্রসিকিউটর। ফুলারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি মুসলমানদের ধর্ম গুরু হিসেবে পরিচিত ফতুল্লা গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ এনেছে তুরস্কের চিফ প্রসিকিউটর। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ফতুল্লা গুলেনের হাত রয়েছে বলে তুরস্ক প্রথম ...

পুলিশ পেটানো ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিচ্ছেন না ওসি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবা ব্যবসায়ীকে আটকের জেরে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে চার পুলিশ সদস্যকে পেটানোর ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো থানায় কোন মামলা হয়নি। হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেয় হামলায় আহত পুলিশ সদস্যরা। কিন্তু রহস্যজনক কারণে অভিযোগটি গ্রহণ করছে না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

কিশোরগঞ্জে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় মুমিন নামের প্রতিপক্ষের একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই বিরোধের জেরেই আজ সকালে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা ...

পেঁয়াজের পর এবার বেড়েছে মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের দামে চলছে লাফালাফি। এই বাড়ে তো এই কমে, এই কমে তো এই বাড়ে। পেঁয়াজের ঝাঁঝ বাড়তে না বাড়তেই বেড়ে গেছে মরিচের ঝাল। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ক্রেতা মুখে তুলবেন কী, দামের ঝালেই লাল। রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজারসহ কয়েকটি ...

বীরগঞ্জ পৌর সভার আয়োজনে বিনামুল্যে রোগিদের চিকিৎসা ও ঔষুধ বিতরন

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনামুল্যে রোগিদের চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে।বীরগঞ্জ পৌরসভার ৯নং-ওয়ার্ডস্থ জগদল হাটপুকুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বৃহস্পতিবার প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ আগত রোগিদের বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। একই দিনে ৮নং ওয়ার্ডের আদর্শপাড়া ও হঠাৎপাড়া মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতশত রোগিদের মাঝে বিনামুল্যে রোগিদের চিকিৎসা প্রদান ...