১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৭

সদ্য সংবাদ

বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে বিক্ষোভকারীদে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে দ্যা ডন। পত্রিকাটি জানায়, আইনমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিল ইসলামপন্থীরা। জাহিদ হামিদকে অপসারণ করতে তারা দেশটির সরকারকেও চাপ দিয়ে আসছিল। দৈনিকদেশজনতা/ আই সি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও ট্রাকের হেলপার নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানান, ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারিকে চাপা দিয়ে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও ...

ফোন দিলেই বাসায় পৌঁছে যাবেন চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক: শীতকালে ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত নম্বর ফোন করলেই চিকিৎসক তার বাড়িতে গিয়ে হাজির হবে। পাশাপাশি বিনামূল্যে ওষুধও সরবরাহ করবে। রোববার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা কক্ষের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র এ ঘোষণা দেন। মেয়র বলেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বর (০৯৬১১০০০৯৯৯) কল দিলেই বাসায় যাবেন চিকিৎসকরা। বিনামূল্যে ...

ব্যবসায়ী এম এন এইচ বুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী ও শিল্পপতি এমএনএইচ বুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে রোববার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ-পরিচালক মো.সামছুল ইসলাম ও ওয়াকিল আহমেদ। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সত্যতা নিশ্চিত করে বলেন, এমএনএইচ বুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় কমিশন তদন্ত শুরু করে এবং তাকে তার যাবতীয় ...

মাদ্রাসা শিক্ষার অবকাঠামো সমস্যা নিরসনে তিন হাজার ভবন নির্মাণ করেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা নিরসনে সরকার প্রায় সাড়ে তিন হাজার ভবন নির্মাণ করেছে। আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ’সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার ...

স্বর্ণ খাত কালো বাজার নির্ভর: টিআইবি

নিজস্ব প্রতিবেদক: দেশে স্বর্ণ খাতের ওপর সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। স্বর্ণ ও স্বর্ণালংকারের মান ও বাজার নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা। স্বর্ণ খাত জবাবদিহিহীন, হিসাব-বহির্ভূত, কালো বাজার নির্ভর। এই অবস্থায় স্বর্ণ খাতকে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় আনা জরুরি। স্বর্ণ খাতের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রয়োজন। রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়। টিআইবির ...

খেতাবপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের  (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী-প্রধান ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত তিনজন ...

রসিক নির্বাচনে বৈধ মেয়র প্রাথী ৭ অবৈধ ৬

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে বৈধ-৭ ও অবৈধ-৬, কাউন্সিলর পদে ৬৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থীতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন । তবে প্রার্থীতা ফিরে পেতে আইনী লড়াই চালিয়ে যাবার ঘোষনা বাদ পড়া প্রার্থীদের। ...

গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে পড়েছে : বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস গিলে ফেলেছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। গণতন্ত্রের শত্রুরা গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আগামীকাল সোমবার শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে রোববার দেয়া এক বাণীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন এ কথা বলেন। ...

মাদরাসা নয়, জঙ্গিবাদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদ সৃষ্টি করে না। জঙ্গিবাদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে রয়েছে বড় ঘরের সন্তানরা। জঙ্গিবাদে এরাই জড়িত। তাই সমাজের অন্যায়-অবিচার প্রতিরোধের জন্য আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। রোববার বেলা সোয়া ২টার দিকে শরীয়তপুরে এক সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি। পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি ...