১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৫

সদ্য সংবাদ

প্রতারণা করে আ.লীগকে ক্ষমতায় যেতে দেয়া হবে না : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: জনগণের সঙ্গে প্রতারণা করে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় যেতে দেয়া হবে না- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। বিএনপি আগামী একাদশ নির্বাচন করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন। তখন আমরা সরকারের আচরণ দেখে প্রয়োজনে জনগণের কাছে যাব। কারণ জনগণ তাদের অধিকার ...

ঘরে বসেই যেভাবে নাগরিক সেবা পাবেন ব্যবসায়ী-বাসামালিকরা

নিজস্ব প্রতিবেদক: ঘরে বসেই যেন একজন নাগরিক সিটি কর্পোরেশনের সেবা গ্রহণ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চালু করা হয়েছে ই-ট্রেড লাইসেন্স ও ই-রেভিনিউ অটোমেশস সার্ভিস। ডিএসসিসি সূত্র মতে, ডিএসসিসি এলাকায় প্রায় এক লাখ ৮২ হাজার ট্রেড লাইসেন্স রয়েছে। সনাতন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। সংশ্লিষ্ট অফিসে গিয়ে ...

হুমায়ুন আজাদ হত্যা : সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবিরের আদালতে তিনি সাক্ষ্য প্রদান করেন। তার সাক্ষ্য শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ...

রংপুরে সহিংসতা হলে ভোট বন্ধ: সিইসি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে ভোট বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিটি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রংপুরের নির্বাচনকে ইসির জন্য পরীক্ষা বলছে বিএনপি। এক্ষেত্রে ইসি বিএনপির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে ...

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ রবিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭১ বছর বয়সে মারা যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক স্পিকার ও ...

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। রবিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনিও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী হলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ...

বাংলাদেশের বাজারে আসছে আইফোন ১০

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে অ্যাপলের আইফোন ১০। বাংলাদেশের দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি দেশের বাজারে নতুন আইফোন বিক্রির কথা জানিয়েছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে বাজারে আইফোন ১০ আনছে গ্রামীণফোন। ১ ডিসেম্বর থেকে গ্রাহকেরা গ্রামীণফোন সেন্টার ও গ্রামীণফোন ওয়েবসাইটে ফোনটির আগাম ফরমাশ দিতে পারবেন। রবির এক ...

জাতিসংঘকে দিয়ে রোহিঙ্গা সঙ্কটের সমাধান হবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, জাতিসংঘকে দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। এ সমস্যার সুষ্ঠু সমাধান বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট। দুই দিনের সফরে শুক্রবার তিনি বাংলাদেশে অবতরণ করেন। ঢাকাস্থ চীন দূতাবাসে এক বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিষয়ে নাক গলানো ফলপ্রসূ নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ...

শিলিগুড়ি থেকে ঢাকাগামী বাসে ডাকাতি

 শেরপুর প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে একদল ডাকাত। অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তারা ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ঢাকায় ...

হিজাব পরায় ভারতে চাকরি মিলল না মুসলিম নারীর

আন্তর্জাতিক ডেস্ক: কাজের সন্ধানে ভারতের পাটনা থেকে দিল্লি এসেছিলেন নেডাল জোয়া (২৭)। একটি ভাল চাকরিও প্রায় জুটিয়ে ফেলেছিলেন। হিজাব পরার কারণেই শেষ পর্যন্ত চাকরিটি দেওয়া হল না জোয়াকে। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ইসলামোফোবিয়া যে কতটা মারাত্মক আকার ধারণ করেছে এই ঘটনাই তার উদাহরণ। মুম্বাইয়ের টাটা ইন্সিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিস) মাস্টার্স করেছেন জোয়া। গত অক্টোবরে আবেদন করেন দিল্লির কোটলা মুবারকপুরে ...