১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৬

সদ্য সংবাদ

কাতালোনিয়ার মতো তাইওয়ানও ব্যর্থ হবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনে কাতালোনিয়ার চেষ্টার ব্যর্থতা তাইওয়ান বিষয়েও একই বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা। গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যই এখন সব দেশের সর্বোচ্চ অগ্রাধিকার।  দেশে দেশে স্বাধীনতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে চীন এতদিন ধরে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির কথা বলে আসলেও কাতালোনিয়ার বিষয়ে ...

রাশিয়ায় হুমকির মুখে পড়ছে মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে মার্কিন মিডিয়া। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে একটি নতুন প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, যেসব গণমাধ্যম বিদেশি অর্থে পরিচালিত হবে তারা একটি বিদেশি এজেন্ট হিসেবে গণ্য হবে। এই প্রস্তাব এখন উচ্চকক্ষে যাবে। এরপর প্রেসিডেন্ট পুতিন তাতে স্বাক্ষর করবেন। এতে মার্কিন মিডিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ একটি ...

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমার বিরুদ্ধে মামলা: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আদালতে আত্মসমর্থনে দেয়া বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা কোনো মামলারই আইনগত ভিত্তি নেই’। বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে তিনি বক্তব্য দিচ্ছেন। খালেদা জিয়া বলেন, ‘আমি রাজনীতিতে সক্রিয় বলেই আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে’। তিনি বলেন, কুয়েত শহীদ জিয়াউর রহমানের নামে এতিম খানা ...

ভয়ঙ্কর মাদক ইয়াবায় ছেয়ে গেছে দেশ :স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভয়ঙ্কর ক্ষতিকর মাদক ইয়াবায় দেশ ছেয়ে গেছে বলে সংসদে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু তারপরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ...

ময়লার স্তুপে নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরে একটি ময়লার স্তুপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, খবর পেয়ে শান্তিনগর টুইন টাওয়ারের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে একটি ময়লার স্তুপে ব্যাগের ভিতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে রক্ত মাখা রয়েছে। কোন আঘাত রয়েছে ...

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় : ২০ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি না মানলে আন্দোলনে যাওয়ার বিষয়েও একমত হয়েছেন জোটের শীর্ষ নেতারা। নির্দলীয় সরকারের দাবি আদায়ের লক্ষ্যে জনমত গড়তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৮ বিভাগে জনসভা করারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বুধবার রাতে গুলশানে ...

জেএসসি প্রশ্নপত্রে নৈর্ব্যক্তিকের সঠিক উত্তর নেই

নিজস্ব প্রতিবেদক: চলমান জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের গণিতের প্রশ্নপত্রে দুটি নৈর্ব্যক্তিক (বহু নির্বাচনী) প্রশ্নের সঠিক উত্তর ছিল না। গণিত বিষয়ের পরীক্ষার ‘খ’ সেটের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ২৫ নম্বর প্রশ্নে লেখা হয় ‘পি’ রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?’ উত্তরের জন্য অপশন দেয়া হয় (ক) ৭ বর্গ সেন্টিমিটার, (খ) ২৪ বর্গ সেন্টিমিটার, (গ) ২৮ বর্গ সেন্টিমিটার ও (ঘ) ৪৮ বর্গ সেন্টিমিটার। কিন্তু সঠিক ...

বিশ্বকাপে পেরু, ৩২ দলের চূড়ান্ত তালিকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম লেগে নিউজিল্যান্ডের মাটিতে ০-০ গোলে ড্র করার কৃতিত্ব নিয়ে লিমায় ফিরেছিল পেরু ফুটবল। বস্তুত এ ম্যাচেই সব ফয়সালা হয়ে যায়। বিশ্বকাপে এক পা দিয়ে রাখে পেরু। বৃহস্পতিবার সকালে লিমায় নিউজিল্যান্ডকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ দল হিসেবে রাশিয়া যাওয়ার টিকেট কাটলো দক্ষিণ আমেরিকার দলটি। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে পেরু। অন্য দিকে ১৯৮২ সালের ...

সম্পাদকদের সঙ্গে এনবিআরের মতবিনিময় আজ

নিজস্ব প্রতিবেদক: আজ  বৃহস্পতিবার বিভিন্ন প্রিন্ট,  ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক, মালিকদের সঙ্গে আয়কর মেলা ২০১৭ পরবর্তী ‘মতবিনিময় সভা’র আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়ে বলেন, রাজধানীর বেইলি রোডস্থ ঢাকা অফিসার্স ক্লাবে দুপুর ১২টায় শুরু হবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে ...

বাড়িতে আগুন লাগায় বেরিয়ে এলো ১৬০ আগ্নেয়াস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে আগুন লেগেছিল বলেই বেরিয়ে এলো ১৬০টি আগ্নেয়াস্ত্র। তার মধ্যে রয়েছে মেশিনগান এবং একে ফোরটি-সেভেন অ্যাসল্ট রাইফেল। জনজীবনকে হুমকির মুখে ফেলার দায়ে ইংল্যান্ডের এক আদালত ৭৪-বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। গত মে মাসে ইংল্যান্ডের শহর জিলিংহ্যামে পল বুশেলের বাড়ি থেকে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে মামলা চলার সময়েই বুশেল তার দোষ স্বীকার করে জানান ...