নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশি-বিদেশি নানা মহলের চাপে ভোটারবিহীন সরকার এখন সম্পূর্ণ নির্বিকার হয়ে পড়েছে। এজন্যই সরকারের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন। রোহিঙ্গাদের দেখতে যাত্রাপথে দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে অজস্র মানুষের ছুটে আসায় প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের মন্ত্রী নেতারা ...
সদ্য সংবাদ
প্রচলিত শিক্ষায় লক্ষ্য অর্জন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে। শুধু জ্ঞান-প্রযুক্তি দিয়ে শিক্ষার্থীদের মাথা ভর্তি করতে চাই না। সততা, ন্যায়পরায়ণতার শিক্ষার মাধ্যমে তাদের গড়ে তুলতে চাই। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অর্জন’শীর্ষক এক সেমিনারে তিনি এ সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় লক্ষ্যের সঙ্গে সম্পৃক্ত করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা ...
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে একটি বিয়ের অনুষ্ঠান হলের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানান। হামলাকারী ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তা চেকপয়েন্টে বাধা দেয় হয়। ফলে সেখানেই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির মুজাহিদ একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হতাহতদের মধ্যে আমাদের অনেক পুলিশ সদস্য রয়েছে।’ এএফপি দৈনিক ...
সেমিতে বৃষ্টির কাছে হারল বাংলাদেশ!
ক্রীড়া ডেস্ক : বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে যুব এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হাসান খান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৫ উইকেটে পাকিস্তানের ১৯৯ রানের ...
লাকমলের সুইংয়ে দিশেহারা ভারতের টপ-অর্ডার
অনলাইন ডেস্ক: বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার কোলকাতা টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র ৭১ বল। আর এই ৭১ বল খেলতে গিয়েই লংকান বোলার সুরাঙ্গা লাকমলের সামনে দিশেহারা ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। দিনের খেলা শেষ হবার আগে মাত্র ১৭ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন ভারতের তিন ব্যাটসম্যান। শূন্য রানে তিন উইকেটই নিয়েছেন লাকমল। আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টির তেজ দিনের ...
মিয়ানমার সীমান্তে ফের গুলি, আকাশে কালো ধোঁয়া
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের ওপারে মিয়ানমারের সীমান্তে আজ বৃহস্পতিবার ফের ভারী গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে থেকে কালো ধোঁয়াও দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি সীমান্তের এপার থেকে দেখেছেন স্থানীয়রা। হঠাৎ করেই গুলির শব্দে সীমান্তের এপারের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আজ বৃহস্পতিবার রাত ৩টার দিকে উখিয়া সীমান্তের আনজুমানপাড়ার ওপারে মিয়ানমারের টেকিবনিয়া ও মংডু এলাকার মাঙ্গালা ...
রোহিঙ্গাদের সহায়তায় আরও ৪৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য আরও ৪৭ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরকালে বুধবার সেদেশের রাজধানী নেপিডোতে এ ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর আগস্ট ২০১৭ থেকে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তার ...
এভাবে চললে শেখ হাসিনার সরকার আসবে না : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ ধরণের ঘটনা চলতে থাকলে আগামীতে সরকার ক্ষমতায় আসবে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই নেতা। বৃহস্পতিবার আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় অংশ নেন তিনি। এর আগে সভাকে বাধা দিতে এক পক্ষ ওই কমিউনিটি সেন্টারের সামনে ময়লার ...
পেটে গজ রেখেই সেলাই: চিকিৎসককে ১০ ডিসেম্বরের মধ্যে আটকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করা ভুয়া ডাক্তার রাজন দাসকে আটক করে ১০ ডিসেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আটক করতে প্রয়োজনে র্যাবের সহায়তা নিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ পটুয়াখালীর বাউফল থানার ওসিকে এ নির্দেশ দেন। আদালতে পটুয়াখালীর সিভিল ...
ভাষাসংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে ভাষাসংগ্রামী কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ আর নেই। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তকীয়ূল্লাহর মৃত্যু হয়। সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমরেড তকীয়ূল্লাহর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কয়েকদিন ধরে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর