১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৬

সদ্য সংবাদ

২৬০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য সরকার আজ রবিবার এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়. চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। ...

মুন গ্রুপের এমডিসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংক থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিজানুর রহমান ও সাত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য  এ তথ্য জানিয়েছেন। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায, আসামি আলহাজ মিজানুর ...

মায়াকাটারা মার্কেটের অবৈধ সাইনবোর্ড অপসারণে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাট এলাকায় মায়াকাটারা মার্কেটে অবৈধ দখলদারদের লাগানো সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল ও বিচারপতি মোহাম্মদউল্লাহর হাইকোর্ট বেঞ্চ রোববার রুল জারিসহ এ আদেশ দেন। পাশপাশি মায়াকাটারা মার্কেটে লাগানো অবৈধ সাইনবোর্ড আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে বাস্তবায়ন প্রতিবেদন আদালতে দাখিল করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) ও ...

২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর ...

প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত : খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণভাবে একমত, যে ইতিহাস মুছে ফেলা যায় না। .জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘অবরুদ্ধ গণতন্ত্র, বিপন্ন দেশ: তোমার অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জিয়াউর ...

পাকিস্তানকে গুঁড়িয়ে ইতিহাস গড়লো আফগান যুবারা

স্পোর্টস ডেস্ক: এ বছরই আফগানরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এবার আফগানিস্তানের ক্রিকেটে যোগ হলো আরেকটি বড় অর্জন। পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে আফগান যুবারা। কুয়ালালামপুরে রোববার ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫৭ রানে অলআউট করেছিল তারা। ফাইনালেও ৬৩ রানে গুটিয়ে দিয়ে ১৮৫ রানের বিশাল জয় পেয়েছে আফগান যুবারা। ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ...

রোহঙ্গিা সংকট সমাধানে কাজ করবে ৩ পররাষ্ট্রমন্ত্রী

কায়সার হামিদ মানিক,উখিয়া: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বচোখে দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপান, জার্মান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। এসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফ্রেডরিকা মোঘেরিনি তাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলীর নেতৃত্বে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় ৩ বিদেশের পররাষ্ট্রমন্ত্রী ...

প্রেসিডেন্ট মুগাবে দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি সেই দলের নেতার পদ থেকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করেছে। তার জায়গায় সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়াকে বসানো হয়েছে। তবে এ ভোটকে এখনো আনুষ্ঠানিক রূপ দেয়া হয় নি। এই সিদ্ধান্ত হবার পর পার্টির ডেলিগেটরা উল্লাস করতে থাকেন। ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের উত্তরাধিকার ভাবা হতো ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে। কিন্তু গত দুই সপ্তাহ আগে ...

শাহজালালে অস্ত্র পরীক্ষার সময় রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধির প্রটোকল কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় ঢাকা কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকার প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্তের কাছে থাকা একটি পিস্তল পরীক্ষার সময় গুলির ঘটনাটি ঘটে। ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকা তাঁর তিনজন প্রটোকল কর্মকর্তা ...

নতুন মাইলফলক স্পর্শ করলেন ইমরুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইমরুল কায়েস। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৩২ বলে ৪৭ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর মাধ্যমেই বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বিপিএলে সর্বাধিক রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তার ঝুলিতে রয়েছে ১২৩৭ রান। দ্বিতীয়স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫২ ইনিংস খেলে রিয়াদের সংগ্রহ ১২২১ রান। রিয়াদের পরে স্থানে আছেন ...