আন্তর্জাতিক ডেস্ক: খুব শীঘ্রই রাশিয়ায় রাজনৈতিক শূন্যতা দেখা যেতে পারে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট পুতিন আর ভোটে লড়তে চাইছেন না। বিরোধীরাও কোনও সর্বসম্মত প্রার্থী দাঁড় করাতে পারছে না। এই অবস্থায় দেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত রুশ জনতা। বিশাল আকৃতির এক দেশ এই রাশিয়া। এতটাই বিশাল যে, দেশে দুইটা টাইম জোন। এমন এক দেশের নেতৃত্বে পুতিনের মতো এক নেতাকে বসিয়ে নিশ্চিন্ত ছিলেন রাশিয়ান ...
সদ্য সংবাদ
তারেকে রহমানের জন্মদিনে কেক কাটলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনে দলের শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটেছেন বেগম খালেদা জিয়া। গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কেক কাটা হয়। এ সময় দলের নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’শ্লোগান দিয়ে তারেক জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানান। খালেদা জিয়া একে একে বিএনপি ও অঙ্গ সংগঠনের মোট সাতটি কেক কাটেন। কেক কাটার পর ...
আবারও রোহিঙ্গাদের উপর নির্যাতন: লাশ পুড়িয়ে দিচ্ছে সেনারা
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে সালোচনার ঝড় উঠেছে। কিন্তু চলমান বৈশ্বিক চাপেও থামছে না রাখাইন সেনারা। এ ব্যাপারে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলেন, এখন রাখাইন সেনারা নতুন এলাকায় নির্যাতন শুরু করেছে। আগুন ধরিয়ে দিচ্ছে বাড়িঘরে। রোহিঙ্গাদের ধরে নিয়ে হত্যা করা হচ্ছে আর লাশ স্তূপ করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। বর্বরতার মুখে এ কথা জানিয়েছেন। জানা গেছে, কয়েকদিন বিরতির পর ...
রোহিঙ্গাদের ভরণপোষণের দায়িত্বে উন্নয়ন সহযোগীরা
নিজস্ব প্রতিবেদক: সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের থাকা-খাওয়া ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ (ডব্লিউএফপি) উন্নয়ন সহযোগীরা। সম্প্রতি সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামালের সঙ্গে বৈঠক করে এমন প্রতিশ্রুতি দিয়েছে তারা। এ ক্ষেত্রে মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা নাগরিককে শরণার্থী মর্যাদাও দিতে হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও জানা গেছে, ...
কাস্টমসের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে। ওই কর্মকর্তার নাম সাইফুর রহমান। তিনি চট্টগ্রাম কাস্টমসে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত শনিবার রাতে রমনা থানায় মামলা করেছেন। শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ...
মরক্কোয় খাবারের জন্য প্রাণ হারাল ১৫ ক্ষুধার্ত নারী
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় খাবার আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৫ জন অনাহারী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর ইরাউরিয়া প্রদেশের বোলালাম শহরে দরিদ্রদের জন্য বিতরণ করা খাবার নিতে গিয়ে গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। দেশটির একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হচ্ছিল। আলজাজিরা টেলিভিশনের ...
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পারভিন আক্তার মিলি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বিকেলে অর্জুনতলা ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী পারভিন আক্তার মিলি সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের বিন্নাগনি গ্রামের মৃত মোকলেছুর রহমানের মেয়ে। সে সেনবাগ এমএম চৌধুরী মেমোরিয়াল ...
পদত্যাগ করবেন না মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের গৃহবন্দী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপরে পদত্যাগের জন্য ব্যাপক চাপের মাঝেও, তিনি ক্ষমতা ছাড়েছন না বলে এক ঘোষণায় জানিয়ে দিয়েছেন। জাতীর উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে, পদত্যাগ করার ঘোষণা দেবার বদলে উল্টো আসন্ন কংগ্রেসে নিজের জানু-পিএফ পার্টিকে নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। সরাসরি প্রচারিত ভাষণে তিনি বলেন, আসছে ডিসেম্বরে তার পার্টির কংগ্রেসে তিনি সভাপতিত্ব করবেন। “এখন থেকে কয়েক ...
গুলিস্তানে মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন একটি হাফেজি মাদ্রাসায় এক শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিদান (১২)। পিতার নাম হাফিজউদ্দিন। ময়মনসিংহ জেলার গফরগাঁও জেলার ঢালুরশেরি গ্রামে তার বাড়ি। গতকাল রোববার ভোর রাতে হাফিজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিন ফ্লোরে রক্ত দেখতে পান। পরে সবাইকে ডেকে তুলে বিষয়টি খোঁজ করতে গিয়ে টয়লেটের পাশে ...
চট্টগ্রামে ১৭০ পাসপোর্টসহ ১০ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ১৭০টি পাসপোর্টসহ দালাল চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায়, পাসপোর্ট অফিস সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১০ দালালকে আটক করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় ১৭০টি পাসপোর্ট। এছাড়া সেখান থেকে নকল সিল ও জাল কাগজপত্রও জব্দ করা হয়েছে। দালাল চক্রের সাথে পাসপোর্ট অফিসের কিছু অসাধু ব্যবসায়ী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর